আজ ভয়াল ২৯শে এপ্রিল, আমার পরিবারের ২৭ জন মানুষ ১৯৯১ সালে মুহূর্তে মারা গেছেন,
আমার বয়স তখন এক বছর এক মাস, টিনের ঘরের দরমা পর্যন্ত পানি উঠে গেছে, বাবা কলসি নিয়ে ভেসে যাচ্ছে,
আমরা সবাই টিনের ঘরের দরমার উপর, মা ছোট্ট একটা মেয়ে তখন, আমার দাদি ছিল শক্তিশালী সুটাম দেহের, আমরা দু নাতীকে উনি আচল দিয়ে গায়ের সাথে বেধে রেখেছিল,
এভাবে কখনো পানিতে, কখনো খুটি ধরে দাদি'র দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ এই আমি আজো বেঁচে আছি,
জীবনে যে কত মানুষের কাছে কত ঋণ মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যায়, মাঝে মাঝে দেশে গেলে, ফোন করলে দাদির যে ভালবাসা ফুটে উঠে তা কোথাও আমি পাই না, অথচ উনি আমার দাদি মারা যাওয়ার পর উনি আমার দ্বিতীয় দাদি মা,
আজ তোমাকে অনেক মিস করছি দাদী, ইউ আর এ ফিমেল রেম্বো, হিরো অব মাই লাইফ, মুখ খুলে কখনো বলতে পারি না, ভালবাসি তোমাকে অনেক বেশী, ভালো থেকো তাহমিনা, তানজিনা, আমার দুটি কিউট ফুফু,
কত প্রতিকূলতার মাঝে আমার প্রাণপ্রিয় সন্দ্বীপের মানুষরা জীবন কাটিয়ে যাচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায় তুমি সত্যি বলেছিলে, "ইশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুজিয়া পাওয়া যাবেনা ৷"
আজ আমি ভদ্র পল্লীর বাসিন্দা, আল্লাহ তুমি সন্দ্বীপ বাসীকে রক্ষা করো, ওখানে তুমি ছাড়া ওদের রক্ষা করার আর কেউ নেই..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


