একবার এক ভিক্ষুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাঠের পাশে গাছের নিচে বসে আবুল বিড়ি টানতেছিল, সেই দৃশ্য চারদিকে প্রচার হয়ে গেলে সে ফকির থেকে জমিদার হয়ে গেল!!
"ওম্মা!! ফকির ও আজকাল সিগারেট খায় ৷"(বিড়িটা সিগারেট হয়ে গেল)
"চাকরি করে আর কি হবে, ফকিরও আজকাল বেনসন খায় !!"
"চিন্তা করলাম ফকির'কে আর ভিক্ষায় দিমু না, গুনা হবে!! " (সিগারেট টানতে টানতে একজন)
"শুধু এইটা না আমাগো টাকা দিয়ে সব ফকির'রা সিগারেট, গাজা, ইয়াবা, হিরোইন সব খায়, দেইচ্ছুন্নি কারবার !" (জৈনক বুদ্ধিজীবী)
"আরে এক ফকিরকে দেখলাম ওই দিন চা'য়ের সাথে পেপসি খাচ্ছে! " (জৈনক মাথামোডা চামচা)
বিঃদ্রঃ সেই ফকির'কে আর কখনো বিড়ি খেতে দেখি নি, একদিন তারে একটা বেনসনের প্যাকেট গিফট করলে কেমন হয়!?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


