somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট মুখে বড় কথা , অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি!! :|

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চঃবি'তে ভর্তি পরীক্ষার সময়, তরী দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা নিচ্ছে, তুমুল জগড়া, আমি একা, এক পর্যায়ে ড্রাইভার বলছে গাড়ি চালাবে না, সবাই নতুন, সবাই চুপ, পাগলের মত প্রলাপ করে যাচ্ছি,পরে বুজলাম কিচ্ছু হবে না, সবাই পঞ্চাশ টাকা করে দিচ্ছে, আমিও দিলাম, কন্ট্রাকদার ৪০ টাকা ফেরত দিয়ে আমাকে কানে কানে বলতেছে, ভাই আপনাকেও নতুন মনে করছিলাম!!


ত্রিভুজ নামে একজন ব্লগার ছিল, সামুতে আট লক্ষ বার তার প্রোফাইল দেখা হয়েছে, গ্রেট রাইটার, পাঁচ বছর ব্লগিং করার পর ব্লগিং ছেড়ে দিয়েছে, তার ব্লগগুলো থেকে গুগুল এডসেন্স থেকে এখনো লাখ টাকা আসে, একটা কোট দিয়ে রেখেছেন জাস্ট, "ব্লগিং করে সমাজ পরিবর্তনের ফ্যান্টাসি আর নেই ৷"



জীবনে নিজ নামে দু চারটা ক্রাইম নিউজ করছিলাম, সাত আট সালের দিকে, হুমকি ধমকি খেয়ে নিজ নামে লেখা লেখি করি নি টানা পাঁচ বছর ৷ "লেখা লেখি করে সমাজ পাল্টানোর ফ্যান্টাসি আর নেই!"



জীবনে যত হুমকি দমকি সমালোচনা আলোচনা ভালবাসা পেয়েছি সব লেখালেখির জন্য, কতজন কত ছোট করে কথা বলেছে, কতজন দেখা করে বুকে জড়িয়ে ধরেছে, কতজন মাথায় হাত ভুলিয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই!!


মজার ব্যাপার কোন খারাপ লেখা নিয়ে কেউ টু শব্দও করে নি, সানি লিওন নিয়ে রম্য লিখলে উল্টো আল্লাদে আটখানা হয়ে গিয়েছে,


জীবনে যত সময় এসব লেখা-লেখির চিন্তায় কাটিয়েছি, তত সময় জীবন থেকে খসে আবর্জনায় পরে বিলীন, তবুও কিসের নেশায় ছুটে চলা!! পেইজে লিখেছি শেয়ার করেছে, নিজ নামে লিখেছি একই ধরনের আরেকটা লেখা, শুরু হলো সমালোচনা,


লেখাটা বড় কথা নারে ভাই, যাকে আপনার ভালো লাগবে, সে খালি পোস্ট দিলেও আপনার ভালো লাগবে, আর যাকে দেখতে না পারি তার চলন বাঁকা,


কবিতা, গল্প, প্রেম পত্র লিখেন, সেটাই মঙ্গল, উচিত কথা ভুলেও উচ্চারণ করবেন না, যখন যার বিপক্ষে যাবে সে মুলি বাঁশ দিয়ে........... !!



বাংলাদেশে সব চেয়ে নিরাপদ কবি হওয়া, তবে বিদ্রোহী কবি ভুলে ও হবেন না, তাহলে কবি নজরুলের মত আক্ষেপ করে বলতে হবে, "আমি নেতা/কবি হতে আসিনি, মানুষের ভালবাসা পেতে এসেছিলাম, ভালবাসা পাই নি তাই চলে গেলাম ৷"


নজরুলকে কবি উপাধি দিয়ে রবি ঠাকুর একটা লেখা লিখেছিলেন, শুরু হলো কবিদের মাঝে তীব্র সমালোচনা, বিদ্রোহ নিয়ে নাকি কখনো কবিতা হতে পারে না ৷ রবি ঠাকুর তখন জবাব দিয়েছিলেন, "আমি যদি এখন তরুণ হতাম আমার কবিতার মধ্যেও বিদ্রোহের সুর বাজতো ৷"
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×