ফেসবুকে ইদানিং একটা স্ট্যাটাস অনেকে কপি করে নিজ নামে চালাচ্ছে,
"বিউটি পার্লারে 'বেগম জরিনা' ডুকে 'এঞ্জেল জেরিন' হয়ে বের হয় ৷ "
আমি সাপোর্ট করি না,
"অনেক সময় বিউটি পার্লারে 'এঞ্জেল জেরিন' ডুকে 'বেগম জরিনা' হয়ে বের হয় ৷ "
আমার মতে, সাজু গুজুটা তরকারিতে লবন-মরিচের মত, পরিমিত ভালো, বেশী কম কোনটি খেতে সুস্বাদু হয় না ৷
পহেলা বৈশাখ, মেহেদী অনুষ্ঠানে অনেক সুন্দরীকে দেখে আপসোস হয়, কত সুন্দর মেয়ে কেমন বাউন্না বিলাইয়ের মত লাগতেছে,
মাঝখানে টাকা/সময়/শ্রম সবি গেল, নিজেকে কোন সাজে সুন্দর লাগবে তা নিজেকে খুজে নিতে হবে,
ছেলেদের ক্ষেত্রে দেখি, হঠাৎ করে অনেকে একসাথে অভাব পরিপূরক এই ধারণার বশীবর্তী হয়ে একই হেয়ার কাট দেয়, তখনি বুজা যায় সবাইকে সব কাট মানায়, লম্বা চুলে অনেককে নায়ক গায়ক লায়েক মনে হলেও অনেককে আবার উল্টো'টাও কম লাগে না ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


