somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এখন যে গানটি গাইব তা আমার প্রাণপ্রিয় বন্ধুদের উৎসর্গ করা, সত্যি বন্ধু তোদের অনেক মিস করব, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে....!" চোখের জল আর ধরে রাখতে পারলাম না, হুহু করে কেঁদে উঠল সবাই....... :(

০৫ ই মে, ২০১৫ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারো অশ্রুসিক্ত হলো হৃদয়, যারা আমাদের বিদায় দিয়েছিল, আজ তাদের বিদায়,

গত বছর অর্থনীতির আট-নয় ব্যাচ আমাদের বিদায় দিয়েছিল, সে এক অদ্ভুত মুহূর্ত, মনে হচ্ছিল চোখ ডুকরে সব জল এক্ষুণি বেরিয়ে পরবে, আমি সকাল আট'টায় ঘুম থেকে উঠে বসে আছি, আইবিএস পবলেমের কারণে ডাক্তার আমাকে টেনশন করতে নিষেধ করেছিল, আমি এমিলিন, এনডেভার ঔষুধ খেয়ে বসে আছি, মাথা থান্ডা রাখতে হবে, অতিরিক্ত আবেগে জড়ানো যাবে না,


সাড়ে এগারোটায় সমাজ বিঞ্জান অডিটোরিয়ামে গিয়ে পৌছলাম, ইচ্ছে করে লেট করে গেছি, মনে হচ্ছিল গাছের সব পাতা এক্ষুণি ঝড়ে পরবে, পৃথিবীর কোলাহল এখনি থেমে যাবে, পৃথিবীটা ঘুমোট হয়ে আসছে, ব্লগে লগ ইন করলাম কিছু লেখার জন্য, একটা ওয়ার্ডও বের হচ্ছে না,


বন্ধরা অলরেডি কয়েক শত ছবির ফ্রেমে নিজেকে আবদ্ধ করে পেলেছে, সবার কেমন যেন উদাস উদাস চাহনি, মুখে মুখে কালো মেঘের ছায়া, পাঞ্জাবীর সুনাম করে করে সবাইকে একটু একটু উজ্জীবিত করার চেষ্টা করছি, গল্প কথক বশির আজ গল্প বলছে না, চারদিকে শুধু বিদায় বিদায় রব, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উদাও, যাগাইছে অন্তরীক্ষে হৃদয় স্পন্দন, আধারের বক্ষপৃষ্ঠে তারার ক্রন্দন......হে বন্ধু বিদায়,


একটু আগে আট-নয় ব্যাচের তৌহিদুন নবী একটা স্ট্যাটাস দিয়েছিল, "সময় এসেছে বলবার বিদায় ৷" আজ তাদের বিদায় অনুষ্ঠান, আমি তাকে কবি ডাকতাম, আমাদের বিদায়ের দিন সে খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে করতে উপস্থাপনা করেছিল, একটু পর সে মোবাইলের আলোতে ইশারা দিয়ে একটা ডায়রী হাতে দিল, কিছু লেখার জন্য, বুকের ভিতর হাহাকার করে উঠল, তবুও হাসি মুখে যা লেখলাম তার সারমর্ম, বিদায় বলতে কিছু নেই, দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে ফেসবুকে ৷


আমরা মাস্টার্স পরীক্ষার আগে দু মাস সবার জন্মদিন খুব ঘটা করে মুরগি ফলাও খেয়ে কাটিয়েছি, আমারও সবাইকে আলু মুরগী খাওয়ানোর কথা ছিল, পকেটে তখন টান টান অবস্থা, টিউশনি, ক্ষেপ সব বন্ধ, ওদের আর খাওয়ানো হলো না, ঐ টাকা হলের বিদায় অনুষ্ঠানের জন্য বরাদ্দ করলাম, কখনো মনে হয় নি মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, দু দিন পর পর হলে এক এক বন্ধুর ট্রিট, বিকেল নাস্তাও সবাই এক সাথে করতাম,অদ্ভুত এক ইউনিটি, এর আগে সাবাই মিলে কক্সবাজার-সেন্টমার্টিন গিয়ে তিনদিন ট্যুর দিয়ে আসলাম, আবেগ আরো ঘনীভূত হতে লাগল, আমার বেড লাক, পুরো সময়টা আমাকে আইবিএস পবলেমের কারণে পেটের পীড়ায় ভুগে কাটাতে হলো, তবু ও বলছি, ঐ সময়গুলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল,


এত এত পোগ্রামের মধ্যে রেগ ডে'র কথা তো ভুলেই গেছি, সেই রং এক সপ্তাহ গায়ে লেগেছিল, বন্ধুত্বের রং, সেই টি শার্টগুলো ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছি, সেই ক্রেস্টগুলো ও, সেদিন জুলন ধর স্যারের একটি কথা এখনো কানে বাজে, "আমি আমাদের সময়কার পোগ্রামগুলোর ছবি সব সংগ্রহ করে রেখেছি, মন খারাপের সময় ঐ ছবিগুলো দেখি, মন ভালো হয়ে যায় ৷"


ফিরে যায় বিদায় অনুষ্ঠানে, সকালে সবার মুখে যে মেঘের কালো ছায়া দেখেছিলাম, হঠাত করে সব বৃষ্টিতে রূপ নিল, যখন আমাদের বন্ধু শিল্পী রিয়াদ হায়দার আমাদের উদ্দেশ্য করে বলছিল, "এখন যে গানটি গাইব তা আমার প্রাণপ্রিয় বন্ধুদের উৎসর্গ করা, সত্যি বন্ধু তোদের অনেক মিস করব, দেখা হবে বন্ধু কারণে আর অকারণে....!" চোখের জল আর ধরে রাখতে পারলাম না, হুহু করে কেঁদে উঠল সবাই.......
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×