আজ পাওয়া না পাওয়ার হিসেব করতে মোবাইলের কী প্যাড নিয়ে বসেছি, আর ভালো লাগছে না!! কেন ব্লগে হিট পাচ্ছি না, ফেসবুকে লাইক, প্রিয়ার আদর.. লিস্ট একটা করেই ফেলব, অর্থনীতিতে সাড়ে ছয়টা বছর পাওয়া না পাওয়ার হিসেব করতে করতে আমি আজ ক্লান্ত, খুব সহজে দুটো দাগ দিয়ে বের করে আনি চাহিদা যোগানের ভারসাম্য বিন্দু, আজ জীবনের কঠিন থেকে কঠিনতর পাওয়া না পাওয়ার হিসেব কষতেই হবে আমাকে,বের করে আনতে হবে একটি ভারসাম্য বন্দুক, সো লেটস গো হিসেব শুরু করা যাক,
আমার কিছু না পাওয়া,বেসম্ভব ছোট ছোট....
-মশার কয়েল জ্বালালে স্টেন খুজে পায় না,
-মশারি টাঙ্গাতে গেলে আংটা খুজে পায় না,
-পড়তে বসলে সিলেবাস/কলম খুজে পায় না,
-গোসল করার জন্য গামছাটা খুজে পায় না,
-পস্রাব করার সময় পকেটে একটা টিস্যু খুজে পায় না,
- এন্ড্রোয়েডে কিছু শেয়ার করতে গেলে 'শেয়ার ইট' খুজে পায় না,
-কথা বলার সময় ব্লুটোথ হেডফোন খুজে পায় না,
-ইদানিং চকলেট খাওয়ার জন্য এক টাকা ভাংতি খুজে পায় না,
এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র না পাওয়াগুলো জীবনটাকে অতিষ্ট করে তুলে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


