somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

ইয়া আল্লাহ ! শুকরিয়া !

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যে রুমে থাকি সে রুমের দরজার নিচে চার আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা, এই শীতে সেখান দিয়ে ঠান্ডা শীতল হাওয়া আসে গরম হাওয়া চলে যায় তার সাথে একটি বিড়ালও আসা যাওয়া করতো
.
শুনতাম বিড়ালের হাড় নেই, আসলে তাই, এত বড় বিড়াল কেমনে যে দুই পা লেইট্টা দিয়ে পারাপার হয় তা বিস্ময়কর !
.
ইদানিং সে দরজার পাশে দাঁড়িয়ে থাকে, ম্যাও ম্যাও করে ! বেপারটা হলো তার পেটে বাচ্চা ! সে কোন রিক্স নিয়ে ফাঁকা জায়গা দিয়ে পারাপার হবে না !
.
বেপারটা বুজতে পেরে যে বিড়ালকে আগে চোখের সামনে পড়লে খেদিয়ে দিতাম এখন তার খেদমত করে দরজা খুলে দিই !
.
বিড়ালটি ও সুন্দর করে বের হয়ে যায় ৷ যাই হোক বিড়ালদের মধ্যে নাম রাখার প্রচলন থাকলে সে হয়তো তার সন্তানের নাম কৃতজ্ঞতা দেখিয়ে 'শরীফ' রাখবে ৷
.
ইদানিং আরো একটা বেপার লক্ষ্য করলাম সে মাছের কাটাকুটা এমনকি হাড্ডিও খায় না হয়তো ভাবে এগুলো তার অনাগত সন্তানের ক্ষতি করবে ! ঘ্রাণ শুকে বেছে বেছে খাওয়া দাওয়া করে ৷
.
সে আগের মত দুষ্টও নেই ! খুব সাবধানে শান্ত শিষ্টভাবে হাটা চলা করে, তাইতো বলি বাবা মা'রা এতো ভদ্র ভালো কেনু ? মাঝে মাঝে মুখ ফসকে বলেই ফেলে 'ছোট্ট বেলায় আমরা এত্তগুলো দুষ্ট ছিলাম, তোরা আর কি দুষ্টমি করিস?'
.
ওদের তো কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই তবুও তারা এতকিছু বুজে কিভাবে ?
.
আমরা এতো প্লান পোগ্রাম বাজেট কত কিছু করি দুই বেলা দু মুঠো অন্নের জন্য পৃথিবীতে হাজারো প্রজাতি কোন প্লান শিক্ষা ছাড়াই জীবন ধারণ করে বছরের পর বছর বেঁচে থাকে
.
তবে মেধা খাটায় বলে আমরা অনেক সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি, কিন্তু ওরা ও আল্লাহর কৃপায় বেঁচে থাকে বেঁচে আছে বেঁচে থাকবে ৷
.
এখান থেকে এটা বিষয় শিখার আছে, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ আমাদের অনেক বেশী বুদ্ধি দিয়েছে, চোখের সামনে অন্য প্রাণীদের সাথে নিজেদের তুলনা করলেই বুজতে পারি, আমরা যে আসলেই 'আশরাফুল মাখলুকাত' সেটা বুজতে বেশী দূর যেতে হয় না ৷
.
তবুও আমরা শুকরিয়া করি না ! বড়ই অকৃতজ্ঞ !
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×