somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

মাটি কাটাও একটি আর্ট !

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন গল্পকার যেমন করে শব্দের পর শব্দ মিশিয়ে গল্প রান্না করে তেমনি ওরা ও কোদলের পর কোদাল চালনা করে এক একটি শিল্পের ভিত্তি রচনা করে ! আরে ভাই শিল্প কি জানেন? "আমাগো পাড়াইই তো আছে, কমলা সুন্দরী শিল্পী !"
>
খালি কবর যারা দেখেছেন তারা ভাল বুজবেন কত সুন্দর করে হৃদয়ের সবটুকু অনুভূতি বিসর্জন দিয়ে একটি কবর রচনা করা হয় ! এই যেন প্রতিটি মানুষের জন্য ছোট্ট একটি চিরস্থায়ী বাড়ি ! ওওও ভাই কবর রচনা কি জানেন? " ওম্মা কবর কবিতা নাটক আছে হুনছি রচনা আছে হুনি নাই কেরে? "
>
মাইট্টালদের জীবনগুলো বড় অদ্ভুত ! তাদের সৃষ্ট শিল্পের উপর গড়ে উঠে সভ্যতা হয়তো ওই সভ্যতার একটি নাম দেওয়া যেতে পারে 'ফাইভ স্টার হোটেল' যেখানে তাদের প্রবেশ নিষিদ্ধ ! আচ্ছা ভাই, ফাইভ স্টার হোটেল কি জানেন? "ওরি ভাইইই কিতা কন? 'ফাইভ স্টার' সিগারেটের নাম শুনছি মাগার ওদের আবার হোটেল ও আছে !? "
>
এই যে ভাও, বডি তো মাশাল্লাহ সালমান খানের মত সিক্স প্যাক বনাইলাইছেন ! "সিক্স প্যাক আবার কি তবে কলিম্যা মাঝে মাঝে দুই এক প্যাক বাংলা স্যালাইন মারে হুনলাম ৷" বাইসেপ টাইসেপ তো সেইইই(হাতের মাসেলের দিকে ইশারা করে) ৷ "ওইটা আবার কি ভাইজান ? চেপ মারেন ! চেপ মারেন মুখ লাগবো ৷"
>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোভাকলোণীর একটি নিভৃত ঘরে দুইটা খাট ছিল, এক খাটে আমি আরেক খাটে পরে রিক্সা এক্সিডেন্ট করে চির বিদায় নেওয়া এক মাইট্টাল ডাক নাম মোল্লা ৷ কন্টাকে মাটি কেটে রাত তিনটায় ফিরে গোসল করে চুলে চুপচুপ করে সরিষার তেল দিয়ে আধা ঘন্টা বেক ব্রাশ করতো ! মানুষ এতো রোমান্টিক হয় কি করে !
>
আমার ফোনে বিশ টাকা রিচার্জ করে দিয়ে গাজীপুরের একটি দোকানে ফোন করতো ৷ ওই দোকানদার তার মা'য়ের কাছে খবর দিতো ৷ আধাঘন্টা এক ঘন্টা পর তার মা আসলে মিস কল দিতো ৷ আমি ব্যাক করতাম ৷ সে মোবাইল কানে দিয়ে চিল্লায় চিল্লায় বলতো, 'মা' 'মা' 'মা' 'মা' হুনছো তুমি? আমি মোল্লা মোল্লা মোল্লা
>
মা'য়ের টানে আবার আসবে বলে গাজীপুরে চলে যায় ৷ একদিন তার মা ফোন করে বলে তার ছেলে আর নেই ! সে রিক্সা এক্সিডেন্ট করে মারা গেছে! তারপর শুধুই কান্না ! স্বাক্ষী হয়ে রইলো মহাকাল !
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×