somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

একটু সময় হবে?

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওদের বুকে একটি লাল সবুজের পতাকা, নাম তার বাংলাদেশ ! এটি সাধারণ শ্রমিকদের জীবনের অনুগল্প !
>
জানা মতে, ফুটবল খেলতে ৬০০ ক্যালরি, একটি গল্প লিখতে ২৫০ ক্যালরি খরচ হয় কিন্তু সেই হিসেবে একজন শ্রমিকের পুরো দিন হাতুরি শাবল চালাতে হাজার হাজার ক্যালরি প্রয়োজন তা বুজতে পাশের বাসার বাচ্চা ছেলেটির ও কষ্ট হওয়ার কথা না !
>
কি রান্না করেছে ওরা রাতে? খুঁজতে ছুটে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্যাগোডার রান্না ঘরে, সেখানে ওরা রান্না করে, কেউ হাতিয়া, কেউ রংপুর, কেউ অন্যত্র থেকে কাজ করতে এসেছে ৷ রাতের খাবার ছিল ওদের ডিম, সবজি, ভাত ৷
>
একটি ডিমে ৭৫ ক্যালরি, এক কাপ চালের ভাতে ২০০-২৪২ ক্যালরি এবং ধরলাম সবজিতে ২০০ ক্যালরি ছিল সর্বমোট ৫০০ থেকে ৬০০ ক্যালরি ছিল ওদের রাতের খাবারে
!!
- ২৫ বছরের যুবকের দৈনিক ক্যালরি প্রয়োজন ২৫০০ ক্যালরি
-একজন পৌঢ়ের ২৩৫০ ক্যালরি
-একজন বৃদ্ধে ২০০০ এর একটু কম ক্যালরি প্রয়োজন
!!
সকাল থেকে প্যাগোডার দেয়াল সংস্কারে ভাইয়ের খাটুনি দেখে মনে হলো তার তিন থেকে চার হাজার ক্যালরি নিমিষেই দরকার কিন্তু অংকের হিসেব আর বাস্তবতার মধ্যে যোজন যোজন দূরত্ব ! এগুলো পুরো দেশের শ্রমজীবী মানুষের গল্প ! নোনা কষ্টের গল্প ! কে খবর নেয় তাদের? কোথায় ইন্টান্যাশনাল লেবার অগ্রানাইজেশন ?
>
তবুও ওদের মুখে কি মধুর হাসি ! মামা চালান হাতুড়ি ! একটি ছবি তুলবো ! মুহূর্তেই একের পর এক চলতে লাগলো চালনা, তারপর ফোকলা হাসি দিয়ে বলল, মামা তুলেছেন? হ্যাঁ তুলেছি ! মুখে একটু ও বিরক্তির রেখা নেই ! দুই মিনিটে ওরা এতো বেশী আপন হয় যেন যুগ যুগের চেনা, এতোটা সহজ সরল ওদের চাহনি সাথে অঙ্গভঙ্গি !
>
অর্থনীতি পড়ার সময় অর্থনীতিবিদ ডঃ মইনুল ইসলাম স্যার ওদের ইতিহাস বলতো ৷ এভাবে নাকি সরকারি বেসরকারি হিসেব মতে এক কোটি বিশ লক্ষ বাংলার সোনার সন্তানরা পুরো বিশ্বে ছড়িয়ে আজ দেশ তলাবিহীন বাক্স(এম্পটি ভ্যাসেল) থেকে উদ্বৃত্ত্ব বাক্স হয়েছে, মুগ্ধ হয়ে শুনতাম কথা গুলো এখন মুগ্ধ হয়ে দেখি....! কিন্তু ওদের ভাগ্য কতটুকু সুপ্রসন্ন হয়েছে সেই প্রশ্নটি রেখে গেলাম !
>
কই পত্রিকার শিরোনামে ওদের গল্পগুলো তো হেডলাইন হয় না ! একদিন হয়ত রানা প্লাজা, তাজরিন ট্রাজেডির মত ওদের জীবন ও ধ্বসে পড়ে ,প্লিজ বিশ্বাস করুন ! একটু ভালো চিকিৎসার ওদের সুযোগ হয় না ! বৃদ্ধ বয়সে ওদের জীবনের কোন নিরাপত্তা নেই ৷ এভাবে দেয়াল ভাঙ্গার মত একদিন ওদের নিজের শরীল ভেঙ্গে যায় ! অন্যদিকে দেশ গড়ে চলে ৷ দেয়ালের প্রতিটা ইটে ওদের ঘাম অশ্রু মিশে একাকার হয়ে যায় ৷ স্মৃতি হয়ে থাকে মহাকাল ! ওরা বড্ড সাধারণ মানুষ ! বড্ড দুর্নীতিমুক্ত আবেগী মাটির মানুষ ! ওদের হাত ধরেই এগিয়ে যাবে সভ্যতা, মাথা তুলে দাড়িয়ে থাকে একটি লাল সবুজের পতাকা ! নাম তার বাংলাদেশ ৷
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×