পেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স বুজতে আমার আধা যুগ কেটে গেছে,
.
তো এক স্যার বললো তোমার কাউকে ভালো লাগে?
.
হ্যাঁ স্যার টুনিকে....
.
টুনি দিয়ে শুরু করি,
আমি টুনিকে ভালবাসি = i love Tuni
আমি টুনিকে ভালবাসতাম= i loved Tuni
আমি টুনিকে ভালবাসব= i will love tuni
.
প্রথমটা বর্তমান কাল, দ্বিতীয়টা অতীত কাল, তৃতীয়টি ভবিষ্যত কাল !
.
আসো এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুজায়,
করিম টুনিকে ভালবাসে= karim loves tuni
.
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে Verb এর শেষে s বা es যোগ হবে ৷
.
হ্যাঁ স্যার বুজছি....!
.
বছর তিনেক পর দেখলুম স্যার ঘোমটা পরিধান করা টুনিকে নিয়ে হাঁটতেছে ৷
.
মনে পড়লো করিম ই তো স্যারের নাম, তখন মনে পড়লো না কেনু !
.
তবে বেপারটা খারাপ না যে স্যার এতো সুন্দর করে যে টেন্স ছয় বছরে বুজি নি একদিনে বুজিয়ে দিলো সে প্রেমপত্রটি দুই মিনিটে বুজিয়ে দিতে পারবে এটা দোষের কিছু না ৷
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



