শুক্রবার দিনটা যে এতো ছোট আর এতো দ্রুত চলে যায় চাকরি না করলে কখনো বুজতাম না !
.
মাসের শেষে যে পকেট খালি হয়ে যায় সেই উপলব্দিও কখনো হতো না চাকরি না করলে !
.
বসের বকাবকি যে স্কুলের স্যারের কেরাত বেতের চেয়ে মধুর তা ও কখনো বুজা হতো না !
.
আমি যে এতো ভদ্র তা কখনো জানা হতো না ! জ্বি স্যার, জ্বি স্যার বলে শ্রদ্ধায় টাকার কাছে আমিও নুয়ে পড়তে পারি জানা ছিলো না !
.
গত দশ বছর যে আমি এগারোটার আগে সচারচর ঘুম থেকে উঠতাম না সে আমার এখন ভোরে ঘুম থেকে উঠা মিস হয় না তা ও চরম বিস্ময় !
.
কলিগ'রা কখনো বন্ধু হতে পারে না সেই অনুভূতি কখনো হতো না ! গর্তে পড়লে তারা নিজের পিঠ বাঁচিয়ে সাইড নেয় !
.
চাকরি হলে সবাই শুধু খেতে চায় ! কেউ নিজ থেকে খাওয়ায় না !
.
চাকরি হলে সবচেয়ে বেশী 'বউ'য়ের প্রয়োজন বেশী দেখা দেয় ! (চলবে)
(ভালো দিকগুলোও তুলে ধরা হবে আরেক দিন ....)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


