মাস শেষ হয়ে এক তারিখ, দুই তারিখ, তিন তারিখ চলে গেলো এখনো টিউশনির বেতন দেওয়ার নাম গন্ধ পাচ্ছি না সুতরাং ছাত্রদের বেত্রাঘাত করে করে জোরে জোরে বলছিলাম, 'মাস শেষ হয়ে গেলো এখনো সিলেবাস শেষ করো নি ! মাস শেষ হয়ে গেলো.. !'
.
একঘন্টা শেষ হয়ে গেলো এখনো নাস্তা আসে নি ! 'ওহে ছাত্র ! একগ্লাস পানি নিয়ে এসো, গলাটা শুকিয়ে গেলো !' পানি'র বদলে নাস্তা আসে নি দেখে বললাম, ' তোমাদের পানি এতো তিতা কেনো !'
.
আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি তখন ইন্টার সেকেন্ড ইয়ারের একটা মেয়ে পড়াতে গেছিলাম ! মেয়ে আমাকে জিজ্ঞেস করে স্যার কোন ইয়ারো পরেন? সদ্য ইন্টার শেষ করেছি বললে টিউশনিটা যাবে ৷ বললাম ফোর্থ ইয়ার ! চার বছর পড়ানোর পর মেয়ে বলে স্যার ফোর্থ ইয়ার শেষ হয়নি? বললাম, 'চলছে এখনো ৷' মেয়ে তো আকাশ থেকে পড়লো !
.
টিউশনির ইতিহাসগুলো বলতে গেলে রাত চলে যাবে, আসেন আড্ডা দিই !
বিষয়ঃ আপনার টিউশনির মজার ঘটনা !
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



