আমার আব্বু আম্মু স্নো বলতে বুজে তিব্বত স্নো তাদেরকে গার্নিয়ার, অলি, নেভী ক্রিমের গল্প বলে লাভ নেই !
.
তিব্বত পাউডারের ক্ষেত্রেও একই দশা ! তাদের জনসন পাউডারের গল্প বলে কোন ফয়দা হবে না ৷
.
আমার দাদা দাদী নানা নানী সবান বলতে বুজে ১৯৩৭ গোল্লা সবান তাদের সার্ফএক্সেলের কিচ্চা কাহিনী শুনিয়ে হেদায়ত করতে পারবেন না !
.
একবার এক বড় চাচাকে বললাম, আর কত ফিটকিরি ব্যবহার করবেন ? এই নেন কুল আফটার শেইভ ক্রিম ! আমার দিকে এমন হা করে তাকিয়ে ছিলো যেন মহা অপরাধ করে ফেলেছি !
.
পূর্বপুরুষরা যেটারে ভালবাসতো সেটা আর ছাড়তো না তেমনি করে বউকেও বুকে আগলিয়ে রাখতো ! টিস্যু যুগের ছেলে মেয়েরা 'তোমাকে ভালবাসি' খোদাই করা রুমালের মর্ম কখনো বুজবে না ! তারা মুখ কেলিয়ে বলবে, এক রুমাল পাঁচ বছর ব্যবহার ! হাউ ইজ ইট পসিবল ম্যান ? কিন্তু ঐ রুমালে এক মাস নরম হাতের আলপনা চলতো এটা শুনলে নিশ্চিত বেহুশ হয়ে পড়বে তারা ! রুমালের ভাজে ভাজে তিব্বত পাউডার থাকতো ! তার ভাজে ভাজে ভালবাসা ও...!
.
আসলে তখনকার ব্রান্ডগুলো তাদের মনে এমন ভাবে জায়গা করে নিয়েছিলো যে কেউ কেউ তার বউকে আদর করে ডাকতো তিব্বত বেগম !
.
আমরা বাংলা ওয়াশ বলে বলে চিল্লাই ! আসলে সেটা হবে '১৯৩৭ সাবান দিয়ে বাংলা ওয়াশ !'
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



