আমার মতো মধ্যবিত্তের চাইলেই সৃষ্টিশীল তেমন কিছু করার সুযোগ হয় না ৷ আমরা আসলাম দেখলাম আর দুই বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করলাম ! এইতো জীবন ! এইতো পিছুটান !
.
আমাদের মাথা এতো সস্তা যে যে কেউ পনের বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে সারা মাসের জন্য কিনে নিতে পারে ! এটাই আমাদের জীবনের স্বপ্ন এবং সফলতা ! প্রতি শুক্রবার লাখ লাখ ছাত্র মাথা বিক্রী করার জন্য ঢাকা টু ৬৪ জেলা আপস ডাইন আপস ডাউনে ব্যস্ত !
.
শুনেছি একজন মানুষের ব্রেইন নাকি সুপার কম্পিউটারের চেয়ে হাজার গুণ শক্তিশালী ! কথা হলো কারো কাছে কম্পিউটারটি গেইম খেলা এবং গান শুনার মেশিন ছাড়া কিছুই না !
.
খুব ভালো গান করা ছেলেটি যার চোখে মুখে আমি আতিফ আসলামের ছায়া পেতাম তাকে সেদিন দেখলাম ব্যাংকের বারান্দায় বসে অবিরাম সিল মেরে যাচ্ছে ! বললাম তুমি তো ভালো গান করো এখন কি চর্চা করো ? সে হেসে বললো, সময় কই ? কিছু কিছু পাল্টা প্রশ্নের উত্তর দেওয়া কারো সাধ্য নেই !
.
খুব ভালো বক্তব্য দেওয়া ছেলেটিকে দেখলাম চুপ হয়ে ঘাপটি মেরে বসে ব্যাংকের হিসেব মিলাচ্ছে ! সে তো আব্রাহাম লিংকন, বঙ্গবন্ধু, মাহাথির মোহাম্মদ, ডেল কার্নেগী, শিব খেরার মতো একজন সুবক্তা হতে পারতো !
.
বাম হাতে ডান হাতে ছক্কা মারা ছেলেটিকে দেখলাম দোকানে দোকানে ইউনিলিভারের প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে !
.
খুব ভালো গল্প বলা ছেলেটি ও একটি সরকারি চাকরির আশায় দৌড়ের উপর আছে !
.
আইনস্টাইনের মে বি একটি কথা আছে, "মাছ গাছের আগায় উঠবে এই চিন্তা করলে পৃথিবীর সব কিছু অসম্ভব !'
.
আর এই অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে মধ্যবিত্তরা ! সত্যি পেথেটিক ! আজ মহান শুক্রবার ! ছুটির দিন ! লেখক হওয়ার স্বপ্ন বুকে লালন করা ছেলেটি আজ একটু ছুটি পেয়েছে কিছু লেখার ! হাস্যকর !
.
সেদিন একজন বললো ভাই হালকা পাতলা লেখা দেখি তা না করে কাজে মনোযোগ দিলে ক্যারিয়ার করতে পারবেন ! মনে মনে বললাম, হাদারাম আমি তো লেখক হতে চেয়েছিলাম পেটের টানে চাকুিজীবী হয়েছি !
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



