কাস্টমসের সমানে এক ফকিরকে দেখলাম থালা নিয়ে বাসে উঠলো ৷ থালাতে তিনটা দশ টাকার নোট এবং কিছু এক টাকা দুই টাকার কয়েন ছিলো ৷ বেলা তখন বারটা বাজে ৷
.
ইয়ং ওয়ানে এক ভাইয়ের সাথে জরুরী মিটিং ছিলো ৷ সেটা শেষ করে আমার ও বায়জিদ অফিসে পৌছানোর তাগাদা ছিলো ৷
.
সুতরাং অফিসের উদ্দেশ্যে বাসে উঠলাম ৷ কোন গাড়ি নাইকা ৷ তার উপর ঐ বাসে যাত্রী কম হওয়ায় বাসওয়ালা নামিয়ে দিয়ে আমাদের আরেকটি বাসে উঠিয়ে দিলো ! সে বাসে কাকতালীয়ভাবে সে ফকিরও উঠলো ! সেই থালা নিয়ে যেই থালা নিয়ে এক ঘন্টা আগে উঠছিলো বাসে !
.
ঐ থালায় দুই ঘন্টায় এতোগুলো দশ টাকার নোট পড়েছে যে কিউরিসিটি বসত জানতে ইচ্ছে করলো দুই ঘন্টায় তার আয় কতো? দুই-তিনশো টাকার কম হবে না ! যেখানে আমার পকেটে ছিলো মাত্র সত্তর আশি টাকা !
.
এই লেখাটির উদ্দেশ্য আছে সেটি হলো পেটের টানে ভিক্ষা এক জিনিস আবার ভিক্ষাকে পেশা হিসেবে নেওয়া এক জিনিস !
.
শত শত প্রতারণা দেখি ! কিভাবে ভিক্ষা নামক পেশা আড়ালে প্রকৃত অভাবীরা হারিয়ে যায় ! কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় টু নিউ মার্কেট তরীতে উঠলাম ৷ এক মহিলা ভিক্ষুক উঠে সাহায্য চাইতে লাগলো ৷ দিল নরম হলো কিন্তু পকেটে হাত দিতে গিয়ে একটি বিষয় মাথায় আসলো তা হলো, ভিক্ষুকটি একটি ডাক্তার প্রেসকিপশন দেখিয়ে প্রমাণ দিতে লাগলো তার ইনসোমনিয়া ! রাতে ঘুম হয় না সে নাকি পাগল হয়ে যাবে ৷ কিন্তু সে কেনো তাহলে প্রেসক্রাইব কপিগুলো বিশ টাকা খরচ করে লেমেনোটিং করাতে গেলো !
.
কে সত্যি বলে কে মিথ্যে বলে সেদিকে যাবো না ! পাঁচ দশ টাকা তেমন কিছু না তবে বেপার অন্য জায়গায় ৷ আমাদের দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা ! কত ভয়ানক ! তাই পকেটের কোণে কিছু টাকা জমিয়ে রাখি মাগার শহরে ভিক্ষা দিই না ৷ আমি জানি আমার এলাকায় কোন মানুষটাকে সাহায্য করা দরকার ৷ সবাই যদি নিজ এলাকার প্রকৃত গরীব মানুষটির দিকে এগিয়ে আসে তবে দেশ পাল্টে যাবে ৷ বিলিভ ইট আর নট ! এই শহরে ভিক্ষুক সিন্ডকেট আছে তারা বিভিন্ন উপায়ে শিশুদের বিকলাঙ্গ করে রাখে ৷ এখানে ভিক্ষার জায়গাও হাজার টাকায় কিনতে হয় ! এটা ইনভেস্ট !
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




