অফিসের সহকর্মী মিঃ দীমান ভাইয়ের সূত্র থেকে জানতে পারলাম তার ভাই ইন্ডিয়াতে সাড়ে তিন হাজার চুল পিছন থেকে নিয়ে সামনে লাগিয়েছে এতে তার খরচ পড়েছে চার লাখ টাকা !
.
একই হেয়ার রিপ্লেসমেন্ট আমেরিকাতে করতে খরচ হবে বার লাখ টাকা ! ডাঃ ফেরদৌস কাদের মিনুর মতে যতটুকু জানি মিনোক্সিডিল ঔষুধ যে জায়গায় চুল পড়ে সে যায়গায় লাগিয়ে আমাদের দেশে চিকিৎসা করা হয় ! যদি কাজ না হয় তখন হেয়ার ফলিকল রিপ্লেসমেন্ট করা হয় ৷ পিছন থেকে চামড়াসহ কিছু অংশ কেটে নিয়ে সমানে লাগানো হয় তাতে আগের মতো চুলও উঠে !
.
ডাক্তারি জ্ঞান বিতরণ করার জন্য আমার আজকের লেখা নয় ! আজকের লেখা সাড়ে তিন হাজার চুল চার লাখ টাকা দিয়ে ইন্ডিয়াতে রিপ্লেসমেন্ট করলে একটি চুলের দাম পরবে একশত চৌদ্দ টাকা আর আমেরিকাতে করলে পরবে তিনশত বেয়াল্লিশ টাকা !
.
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বিশ ত্রিশটা চুল বালিশে পড়ে আছে যার দাম আমেরিকান টাকায় দশ হাজার টাকা ! অফিস যাওয়ার জন্য ঘুম থেকে উঠে গোসল করতে গিয়ে দেখি ওখানে পানির সাথে মিশে আছে পনের বিশটা ! মাথার উপর চিরুনী চালাতে গিয়ে দেখি ওখানে চার পাঁচটা লেগে আছে !
.
হাজার হাজার টাকা এদিকে ওদিক পড়ে থাকতে দেখে আমি বিস্ময়ে হতবাক ! মাশাল্লাহ মাথার উপর এখনো লাখ লাখ আছে ! সত্যি বলতে কি রিপ্লেসমেন্ট হিসেব করলে কোটি টাকার সম্পত্তি আমার মাথায় !
.
কেন এতো কেচাল পাড়ছি ! কারণ আছে তার আগে রিপ্লেসমেন্ট বলতে কি বুজায় তা আশা করি বুজছেন ৷ না বুজলে আমি বলি ৷ কোন জিনিস পূর্বে ছিলো তা তুলে এনে লাগানোকে রিপ্লেসমেন্ট বলে ৷ সুতরাং এটা উৎপাদন নয় ! রিপ্লেসমেন্ট খরচ যদি এতো হয় উৎপাদন খরচ কত হতে পারে ? দূর ভাই কি বলি ! মানুষ তো সামন্য চুলও তৈরী করতে পারবে না !
.
চুলের মত নূন্যতম একটি বিষয় দিয়ে উদাহরণ দিলাম ! কিন্তু এমন অসংখ্য নেয়ামত আমাদের শরীলে ! কে তৈরী করেছেন এসব ?এতো নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবেন ? অসম্ভব ! নিজেকে তবুও গরীব ভাববেন ? তবুও কি একটু শুকরিয়া আদায় না করলে আমি আপনি কি নাফারমান হবো না ? প্রশ্নটি রেখে গেলাম !
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




