সম্প্রতি শাহরুখ খান বলেছেন তার মেয়েকে সে সারাক্ষণ চোখে চোখে রাখে কেউ যদি কখনো তার মেয়েকে চুমু দেয় তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে !
.
কিন্তু শাহরুখ নিজেই তো হাজার হাজার মেয়েকে চুমু দিয়েছেন কিন্তু সে সব মেয়ের বাবার জিহ্বা টেনে ছিঁড়ার ক্ষমতা থাকলে এতো দিনে শাহরুখের জিহ্বা থাকতো না !
.
জগত বিচিত্র !
.
আজকে যে ছেলেটি কলেজ মোড়ে দাঁড়িয়ে ইভটিজিং করছে তাকে যদি বলা হয়, তোর বোনকে দেখলাম কুদ্দুইস্সা সেক্সি মাল বলছে ? তোর অনুভূতি কি ?
.
এক জন ধর্ষককে যদি বলা হয় তোমার মা এইমাত্র ধর্ষিত হয়েছে ! তুমিও তো আরেকজনের মাকে ধর্ষণ করে আনন্দ লাভ করেছো আসো সেই সুখে বেনসন টানি ? তার অনুভূতি কেমন হবে ?
.
শাহরুখ তো বলতে পারতো দীপিকার মতো কিস খেয়ে রেকর্ড করে তার উপাধি হবে লীপিকা !
.
আমাদের পাড়ায় একজন সিগারেট খোর ব্যক্তি ছিলো সে অন্য কাউকে সিগারেট খেতে দেখলে দৌড়ানি দিতো !
.
শখ করে জীবনে প্রথম তাস খেলে বাসায় যাওয়ার পর দেখি কেউ একজন বাবাকে রিপোর্ট করেছে ! খুব ভালো কিন্তু রিপোর্টার প্রতিদিন জুয়া খেলে
.
আমাদের সমাজের অনেক গুরু'দের উপদেশ গরু ও শুনে না কারণ অধমকে বুজাতে হলে আপনাকে অন্তত তার চেয়ে উত্তম হতে হবে
.
এক লোক মহানবী (সঃ) এর কাছে এসে তার ছেলে বেশী মিষ্টি খাওয়ার কাহিনী বলে উপদেশ দিতে বললো ! প্রিয় নবী উপদেশ না দিয়ে আগে নিজে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়ে তারপর উপদেশ দিয়েছিলেন
.
অন্যকে উপদেশ দেওয়ার আগে ভাবা দরকার আমি কি সেই উপদেশ দেওয়ার যোগ্য কি না !
.
নিজে ঠিক হলে দেশ এমনি ঠিক হয়ে যাবে ! সব চেয়ে বড় মোটিবেশন কাজের মাধ্যমে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া ! নিজের আঙ্গুল তুলে অন্যের দিকে দেখিয়ে দেওয়া নয় তাতে তিনটা আঙ্গুল নিজের দিকে থাকে !
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




