somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একরকম অন্যরকম

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু গেছে জাপানে পড়তে তাকে বলা হলো নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে তাতে পড়াশোনা এবং পরীক্ষা'র সময় কাজে আসবে
.
তো এক বছর শেষে
.
পরীক্ষার রেজাল্ট বের হলো ! সবাই পাশ কিন্তু বাংলাদেশী বন্ধু ফেইল করেছে ! স্যার এসে তাকে কিছু না বলে তার বন্ধুদের জিজ্ঞেস করলো, ' তোমরা কি বাংলাদেশী ছেলেটিকে যথাযথ সাহায্য করোনি ?'
.
বাংলাদেশী এবার দাঁড়িয়ে বললো, 'স্যার ওদের দোষ দিয়ে লাভ নেই ওদের নাম আর চেহারা মুখস্ত করতে করতে আমার এক বছর কেটে গেছে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিপদে পড়ে একটি চাকমা মেয়ে থেকে পনের টাকা রিক্সা ভাড়া নিয়েছিলাম ৷ পরের দিন ফেরত দিতে গিয়ে দেখি সে হতবাক ! কখন ধার দিলো তা ভাবছে ! বুঝলাম এই মেয়ে সেই মেয়ে না !
.
মেয়ে এবার উল্টো প্রশ্ন করলো, যে মেয়েটি থেকে ধার নিয়েছিলেন তার চেহারা কেমন ?
.
পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন ছিলো এটি...... নির্বাক নয়নে সদ্য ক্রাশ খাওয়া ছেলের মতো তাকিয়ে ছিলাম ৷ মেয়েটি ভেবেছিলো প্রেমে পড়েছি কিন্তু না তার চেহারা মুখস্ত করছি ! পরের বার যেনো আর ভুল না হয় সেই জন্যে
.
বাসার পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বশান্তি প্যাগোডা হওয়ায় প্রায় সময় ওখানে ঘুরতে যেতাম ! একজন নতুন বন্ধু হলো ! ওসাছিং তিলকরত্ন প্রিয়তম নাম !
.
প্রথম দিন,
নাম কি ভাই ? 'ওসাছিং তিলকতম প্রিয়রত্ন ৷'
.
দ্বিতীয় দিন,
ওয়াসিম না আপনার নাম ?
.
তৃতীয় দিন,
কিছু না মনে করলে নামটি আবার বলবেন ?
.
এক বছর পর,
ভাই আপনার নামটা হঠাৎ ভুলে গেছি একটু লিখে দিবেন ?
.
দুই বছর পর,
ঐ মেয়েটা আপনার পুরো নাম জানতে চাইছে একটু বলবেন প্লিজ ?
.
আট বছর পর,
নামটা কি 'ওসাছিং তিলকপ্রিয় প্রিয়তম' না 'ওসাছিং প্রিয়তম তিলকরত্ন' ছিলো কনফিউজড ! লেখা শেষ করে ফোন করবো !
.
কেডিএস এক্সেসোরিজের প্যাকেজিং হেড 'মিঃ পারাকরামা' না 'মিঃ পাকরারামা' না 'মিঃ প্রাকরামা' তা চিন্তা করে এক বছর কাটিয়ে দিয়েছি ! যদি প্রমোশনের সময় তার নামের স্পেলিং জিজ্ঞেস করে তাহলে আমি শেষ !
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×