somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প না সত্যি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কলিগ মিজান ভাই থেকে মেয়ে চল্লিশ নম্বরের MCQ টেস্ট নিচ্ছে ! প্রতি প্রশ্নের মান পাঁচ
.
প্রথম প্রশ্নঃ তোমার কোন কালার পছন্দ ?
উত্তরঃ ' তুমি যদি দাঁতের কালারের কথা জিজ্ঞেস করো আমার সাদা পছন্দ আর যদি চুলের কালারের কথা জিজ্ঞেস করো আমার কালো পছন্দ !'
.
দ্বিতীয় প্রশ্নঃ বিয়ের পর তুমি কি আমায় পড়ালেখা করতে দিবে ?
উত্তরঃ তোমার কি নাচ শিখার ইচ্ছে আছে ?
পাত্রীঃ কেনো ? প্রশ্নতো অন্যটি ছিলো !
উত্তরঃ যদি নাচ শিখতে চাও তা ও শিখতে পারবে !
.
মেয়ে দুটি প্রশ্নের উত্তর শুনে নির্বাক ! ক্রাশ ! আর কোন প্রশ্ন করলো না ৷
.
রিয়াজ ভাই প্রশ্ন দুটির উত্তর নোট করে রেখেছে ! অফিস ছুটি পর লাইন বাই লাইন পড়ে আমাকে শুনাচ্ছিলো আর দুইজন হাসতে হাসতে চেয়ারে লুটিয়ে পড়ছিলাম !
.
আমাকে যদি এই মুহূর্তে কোন মেয়ে জিজ্ঞেস করে,
শরীফ ভাই আমার সাথে প্রেম করবেন ?
আমি বলবো, 'তোমার কত টাকা জমানো আছে ?'
মেয়েটি বলবে, কেনো ?
বলবো, 'তোমাকে সরাসরি বিয়ে করার মতো আমার হাতে অতো টাকা নেই তাই !'
.
তুমি অন্যরকম বলোনি বলে কবিতা হয়নি এতোদিন আমার প্রিয় কবিতার লাইন
.
আজকে আপনাদের অন্যরকম একজন মানুষের গল্প বলবো ! কেডিএস এক্সেসোরিজের রিয়াজ ভাইয়ের গল্প !
.
ম্যারাথন দৌড়ে এক সাথে অনেকে দৌড়ায় ! তেমনি জীবনেও চলতে চলতে অনেকের সাথে দেখা হয় ! ম্যারাথন দৌড়ের একটি শিল্প আছে হঠাৎ করে কেউ কেউ পিছন থেকে অনেক কে হারিয়ে সামনে চলে আসে !
.
তেমনি আমার জীবনের পরিচিত মানুষগুলোর মধ্যে অনেক কে পিছনে ফেলে সামনের সারিতে অবস্থান করে নিয়েছে রিয়াজ ভাই !
.
ইংরেজি সাহিত্যের জনপ্রিয় গল্প 'জেরি'র কথা মনে আছে ? লেখক তার প্রতি মুগ্ধ হয়ে তাকে বিশেষণ করার মতো কোন শব্দ খুঁজে পাচ্ছিলেন না ! হাঠাৎ একটি শব্দ খুঁজ পেলেন 'integrity' মানে সম্পূর্ণতা ! এই শব্দটি আবার সততা, অখন্ডতা, ন্যায়পরায়ণতা, সাধুতার সম্মিলিত রূপ ৷
.
জেরি পথে আসার সময় যখন দেখতো একটি ইট তার জায়গা থেকে নড়ে গেছে সেটা স কোন প্রতিদানের আশা না করে বিবেক খাটিয়ে আগের জায়গায় বসিয়ে দিতো !
.
চেয়ারের হাতল ভেঙ্গে যাওয়ার পর রাইটার জেরিকে বললো এটি পুরাতন গুনে ধরা হাতল ছিলো তাই ভেঙ্গে গেছো কিন্তু জেরি বলতো, না তার অসাবধানতার কারণে ভেঙ্গেছে !
.
ছোট ছোট এমন ঘটনাগুলো লেখক আড়াল থেকে ফলো করতো ! লিখিত হয়ে যায় সেরা একটি গল্পের প্লট !
.
অক্সিজেনে এক দোকানে বসে বসে দশ টাকার বাদাম কিনে খাচ্ছি ! অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর খেয়াল করলাম এবার বেরুতে হবে ! আমি বেরিয়ে গেছি কিন্তু রিয়াজ ভাই পাঁচ মিনিট ধরে বাদামের খোসাগুলো টেবিল থেকে সরিয়ে ফু টু থু দিয়ে পরিষ্কার করে বের হয়েছে ! মেঝেতে পড়া খোসাও...!
.
আজকে দুইজনের বাদাম পার্টি হলো একটি দোকানের সামনে ! খাওয়ার পর চলে আসার সময় পা দিয়ে ফুটবলের মতো উনি পরিষ্কার করছেন কারণ একটু পর ঐ লোক নাকি মা বোন ধরে গালি দিয়ে বলবে, জীবনে বাদাম খায়নি মনে হয় !
.
আমি বললাম, ভাই এভাবে বাদাম পরিষ্কার করছি দেখলে মানুষ পাগল বলবে উনি বললো কাজটা আমরা ঠিক করিনি মনে হয় !
.
এমনও অনেক ঘটনা ! আমি লেখক হলে বাংলা সাহিত্যের অন্যতম সেরা গল্পটি লিখে ফেলতে পারতাম ! কারণ জেরি তো পাশেই আছে !
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×