somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটোগ্রাফ

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় আমি কোন বই হাতে পেলে শুধু তার প্রচ্ছদে সাইন করতাম ! প্রতিটি পাতায় পাতায় করতাম ! আমার নামটি শুধু কেউ দেখবে বলে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে আমি মনে হয় একমাত্র যে কোনদিন নোট করতাম না অন্যের নোট ধার করে পড়তাম !
.
মাঝে মাঝে নোট খুলতাম পড়ার জন্য না শুধু সাইন করার জন্য ! টাকাতে সাইন করতাম এমন কি টিস্যু পেপারেও...!
.
ভাবতাম কেউ বই খুলে আমার সাইন পড়ছে ব্যাপারটা কতই না চমৎকার ! সে পড়তে গিয়ে জেনেছে আবদুর রব শরীফ নামে কেউ একজন এই পৃথিবীতে ছিলো সে ক্লাশ টেনে পড়তো ব্লা ব্লা !
.
মেয়ে হলে তো কথায় নেই ! একটি মেয়ে হ্যাঁ একটি মেয়ে আমার সাইনটি পড়ে দেখে ভাবছে কে এই ছেলে শুধু সাইন করে কি লাইফে সাইন করা যায় সে ভাবছে কিন্তু মিলাতে পারছে না ! বাহ কি চমৎকার !
.
তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে একজন এসে বললো ভাই আপনার বইটি পড়েছি ! তখন আমি আমার ক্যাম্পাস নামক ছোট্ট পত্রিকার সহ সম্পাদক ছিলাম তাই ভাব নিয়ে বললাম সাংবাদিকতা করলেও কখনো বই তো লিখিনি ! কেউ কি আমার নামে বই লিখেছে ! বাহ !
.
তারপর বললো, আপনার সাইন করা বইটি পড়েছি ! কথাটি শুনে আমি নিজেকে মাটির গভীরে আবিষ্কার করেছি আমি তলিয়ে যাচ্ছি কিন্তু মেয়েটি হাত বাড়িয়ে দিচ্ছে না কারণ আমি পৃথিবীর কেউ না ! কেউ না!
.
আবদুর রব শরীফ নামে এক ছেলে ডুবে গেলে পৃথিবীর কিছু আসে যায় না তারপর থেকে আর সাইন করিনা কারণ সাইন দিয়ে কিচ্ছু হয়না ! লাইফে সাইন করতে হলে লড়ে যাওয়া লাগে !
.
মার্কিন হলিউড অভিনেতা জেমস ডিন যে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছে এই তারকার সাইন পেতে আপনাকে গুনতে হয় ১৮ হাজার পাউন্ড !
.
আমার ছোটবেলার প্রয়াত প্রিয় মার্শাল আর্ট তারকা ব্রুস লি যার সাইন পেতে আমাকে নাকি খরচ করতে হবে ১১ হাজার পাউন্ড !
.
গত হয়ে যাওয়া সেলেব্রেটিদের সাইন কিনে নিতে এখন খরচ হবে অ্যাডমিরাল লর্ড নেলসন (সাড়ে ১০ হাজার পাউন্ড),প্রিন্সেস ডায়ানা (৮ হাজার ৯৫০ পাউন্ড), আলবার্ট আইনস্টাইন (৮ হাজার ৯৫০ পাউন্ড), নীল আর্মস্ট্রং (সাড়ে ৮ হাজার পাউন্ড), জেএফকে (৭ হাজার ৯৫০ পাউন্ড), উইনস্টন চার্চিল (৬ হাজার ৯৫০ পাউন্ড)
.
জীবিত আইকনদের সাইন নিতে খরচ আরো কম হতে পারে তার মধ্যে আমারটা বিনামূল্যেও পেতে পারেন ! কারণ আমার বই নোটগুলো আমি বিক্রী করে দিয়েছি কোন এক বাদামওয়ালা তাতে করে পেঁচিয়ে বাদাম দিলে সেখানে আমার সাইন থাকতেও পারে ! অসম্ভব কিছু না চোখ রাখুন বাদামের ঠোঙ্গায় !
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×