somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো গোলাপ

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পী প্রীতম আহমেদের একটি জনপ্রিয় উক্তি আছে, 'মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট একা আমি দিতে রাজি - ১৬ কোটি ভোট!'
.
যদি ঠোঁটটি লাল না হয়ে কালো হয় তবে ১৬ কোটি ভোট কি বিরোধি দল পাবে!
.
অথবা,
.
রবিন্দ্রনাথের প্রথম চুম্বন কবিতার মতো অনুভূতি আসবে, 'স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি—বন্ধ করি দিল গান যত ছিল পাখি।'
.
২০০৬ সালে এক ফেসবুক ফ্রেন্ড আমাকে কিটক্যাট, ডেইরী মিল্ক সিল্ক, র‍্যাফেলোর একটা বক্স পাঠিয়ে বলেছিলো আমি চকলেটের মতো! আমার সাথে কোন ছেলে মিশলে তার শরীলেও কালো লাগবে!
.
এতোটুকু একটা র‍্যাফেলো চকলেটের দাম ৯৩ টাকা করে তা ভেবে আমি দিশেহারা! চকলেট কালো হলেও দামী জিনিস! সুস্বাদুও!
.
তখন সস্তা চকলেট বলতে এক টাকার প্রাণ মিল্ক ক্যান্ডি আর দামী চকলেট বলতে দুই টাকার সেন্টার ফ্রেশ এবং সাত টাকা দামের মিমি চকলেট কে বুঝতাম!
.
মেয়েটার নাম ছিলো মিমি তাকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম, মিমি চকলেটগুলো বেশ দামী!
.
তখন আমি আরেকটু সুন্দর ছিলাম! দুই একটা মেয়ে এসে বলতো ভাইয়া আপনি এতো সুন্দর কেনো! তিন সত্যি বলছি চাপা না এমন করেই বলতো!
.
ঐ মেয়েটিও বলেছিলো তুমি কি আমার সাথে প্রেম করবে!
.
আবার এটা ও বলেছিলো তোমার ফর্সা গালে কালি লাগুক তা আমি চাইনা!
.
সে ভালো মেয়ে ছিলো কিন্তু সুন্দরী মেয়ে ছিলো না তাহলে আমি তার প্রেমে পড়ে যেতাম!
.
এমন কিছু ঘটনা আমাদের জীবনে থাকে! মুখে হয়তো বর্ণবাদ নিয়ে কয়েক ঘন্টার লেকচার সভা সেমিনার খুব সহজেই করা যায়! কিন্তু মন থেকে কয় জন বলতে পারবে আমি ফর্সা লম্বা সুন্দর মেয়ে বিয়ে করার সুযোগ থাকা সত্ত্বেও কালো কুৎসিত একটি মেয়েকে বিয়ে করবো?
.
হ্যালো মিডিয়া আপনাকে বলছি আপনি কয়টা কালো খবর পাঠিকা আপনার চ্যানেলে নিয়োগ দিয়েছেন?
.
হ্যালো এড এজেন্সি আপনাকে বলছি কয়টা কুৎসিত মেয়েকে আপনি বিজ্ঞাপনের জন্য কাস্টিং করেছেন?
.
হ্যালো কর্পোরেট আপনাকে বলছি কয়টা কালো মেয়েকে আপনি ব্রান্ড এম্বাসেডর বাদ দিলাম ফ্রন্ট ডেস্কে বসিয়েছেন?
.
কালো চুল, কালো কাজল, কালো চোখ, কালো তিল ভালো লাগলেও কেনো কালো ত্বক ভালো লাগে না কারণটা হয়তো দৃষ্টিভঙ্গীর!
.
সেদিকে যাবো না,
.
কালো গোলাপের নাম শুনেছেন? পৃথিবাতে ১৫০ প্রজাতির গোলাপের মধ্যে সবচেয়ে দামী এবং বিরল গোলাপ ওটা কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে কালো গোলাপ বলে কিছু নেই! ঐ গোলাপগুলো এতো কড়া লাল যে সেগুলো দেখতে কালো লাগে!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×