মেয়ের মা আমাকে বলেছে, 'ছেলেটা তো অনেক কিউট !'
.
বাসায় এসে মেয়েকে ফোন দিলাম! আগেই বলছিলাম আমি সোনার টুকরো ছেলে!
.
আজ যদি তোমার দাদীও আমাকে দেখতো সে ও বলতো নট অনলি কিউট বাট অলসো সুইট!
.
যাক সকল কৃতজ্ঞতা তোমার উপর রেখে গেলুম! জগতে হাজার ছেলে থাকা সত্ত্বেও তুমি আমার মতো কিউট একটা ছেলেকে বেছে নিয়েছো!
.
মাঝে মাঝে যে বলো তাহসান কিউটের ডিব্বা! তাসকিন সুইটের ডিব্বা! এগুলো এখন থেকে আর বলবে না! মায়ের কথা মতো চলবা আর শুধু আমাকে কিউট বলবা!
.
ঠিক আছে?
.
মনে থাকবে?
.
আচ্ছা শুনো নামের সাথে কিউট যোগ করলে কেমন হয়? আবদুর রব শরীফ(কিউট)
.
কি হয়েছে? চুপ করে আছো কেনো কিউতত্তি?
.
মন খারাপ?
.
মা ছেলেটা অনেক কিউট এমন মন্তব্যের পরও কি কোন মেয়ের মন খারাপ থাকতে পারে?
.
রাখো তোমার কিউট! মা কি বলেছে ভালো করে শুনেছো?
.
বলেছে, 'ছেলেটা অনেক টাউট!'
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




