somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই তো সেদিন...!

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেইটে বরাবরের মতো পরিচিত নরসুন্দরের কাছে চুল সাইজ করি!
.
তার ধারণা সে আমাকে বছরে দুইবার দেখে চুল কাটতে! আমার ধারণা এই তো গত মাসেই তো চুল কাটলাম!
.
শেষ যখন আমি নাকি তার দোকানে চুল কেটেছি তখন তার বাচ্চা দুনিয়ার মুখ দেখেছে আর এখন নাকি আব্বা আব্বা ডাকা ও শুরু করেছে!
.
সময় এতো দ্রুতো চলে যাচ্ছে ভাবা ই যায় না!
.
এই তো সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাস্ট ইয়ারে ছিলাম! সেই সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়েছিলাম! তাকে বললাম সেকেন্ড ইয়ারে উঠলে একটি পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে তোমাকে বিয়ে করবো? ঠিক আছে!
.
এই তো সেদিন কিন্তু এই দিনে এসে দেখি সে ছয় বছরের বাচ্চা নিয়ে নার্সারি স্কুল থেকে আসিতেছে! বললাম, তোমার ছোট ভাই আছে তা তো জানতাম না! বললো এটা ছোট ভাই না তার ছেলে!
.
কি বলো! কখন বিয়ে হলো! কিভাবে হলো! আমাকে তো জানাও নি! যদিও তোমার সাথে আমার এর মধ্যে দেখাও হয়নি তারমধ্যে পৃথিবীর বুকে এতো ঘটনা ঘটে গেছে! কিভাবে সম্ভব! আমি মামা হয়ে গেলাম! ওহ নো!
.
এই তো সেদিন নুরুল কবির স্যার চুলের জুলপি ধরে টেনে টেনে বলেছে আর দুষ্টমি করবি কি না বল! ভাবলে এখনো ব্যথা করে! সেই স্মৃতির বয়স নাকি এখন চৌদ্দ বছর!
.
আবছার স্যারের ইয়া দৈত্যের হাতের থাপ্পড়ের খাওয়ার পর মাথা ঘুরতে ছিলো মনে হয় এখনো ঘুরা শেষ হয়নি তার মধ্যে নাকি পনের বছর চলে গেছে!
.
সোলাইমান স্যারের পাছার উপর কেরাত বেতের বাড়ি খেয়ে গাছে পাছা মালিশের স্মৃতিরও নাকি এক যুগ বয়স!
.
ক্লাশ ফাঁকি দেওয়ার কারণে রাবেয়া ম্যাডাম বাবাকে নালিশ দিয়েছিলো এই তো সেদিন! কিন্তু হঠাৎ দেখলাম ওটা ইতিহাস হয়ে গেছে!
.
দুই নং গেইটের দ্বীপ স্টোরের দুই টাকার গরম সিংগারার স্বাদ তো এখনো মুখে লেগে আছে! শেষ যখন সিংগারা খেয়েছিলাম তখন এরশাদ ক্ষমতা ছেড়েছিলো মে বি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে গ্রিলের উপর উঠে লাফ দিতে গিয়ে হাফ প্যান্ট ফুটো হয়ে গ্রিলের সামনে উফুত হয়ে ঝুলে থাকার স্মৃতিও এই তো সেদিনের! মনে হয় এখনো ঝুলে আছি! সেই সিনিয়র আপুটি আমাকে নামাতে আসছে আমি তাকিয়ে তার আসা দেখতেছি....এরি মধ্যে আঠারো বছর চলে গেছে!
.
এই তো সেদিন তোমাকে ভেবে এলোমেলো লাগতো সবি! এই তো সেদিন......!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×