somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতীগনের পতি নিন্দা!

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ তার বক্তব্যে একবার খুব সুন্দর করে বলেছিলেন বিবাহিত নারীদের জীবনের একটি অনুচ্ছেদ থাকে তা হলো, 'সতীগনের পতি নিন্দা!'
.
এই ধরণের মজার বিষয়গুলো শুনার জন্য আমি যখন যেখানে যেভাবে সুযোগ পাই বক্তব্য শুনি!
.
টিভির রিমোট হাতে পেলেই আমার টক শো দেখা নিয়ে আমার বাবা এবং আমার একমাত্র ভাই সুমন দুইজন ই আমার উপর মহাবিরক্ত!
.
একসময় আমার বাবা মনে করতেন আমি জমিদারের বাচ্চা কারণ সবসময় সারাদিন শুয়ে বসে টক শো দেখে শুনে সময় কাটাতাম! যদিও জমিদারের বাচ্চা বলে ঠেস মারা সব বাবাদের কর্তব্য এবং কাজ!
.
শুয়ে থাকতে অথবা ঘুমিয়ে থাকতে আমার মোটেই খারাপ লাগে না কারণ আরেকটি বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছিলেন, 'যে নিজের জন্য করে সে খায় ভালো আর যে অন্যের জন্য করে সে ঘুমায় ভালো!'
.
সতীগন পতি নিন্দা করুন অথবা নাইবা করুন জগত বিখ্যাত সক্রেটিসও ছেলেদের বিয়ে করতে উৎসাহিত করছেন!
.
সক্রেটিস বলেছিলেন, হে যুবক সম্প্রদায় তোমরা বিয়ে করো! করণ, বিয়ের পর বউ ভালো পড়লে তুমি সুখী হবে আর যদি বউ ভালো না পড়ে তাইলে তুমি দার্শনিক হবে! কিছু না কিছু একটা হবেই!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় এমন একটি গল্প পাঠ্য ছিলো ইংরেজী দ্বিতীয় পত্রে! সক্রেটিসের স্ত্রী ছিলো খুব বদ মেজাজি! সতী নারী পতি নিন্দা করে বেড়াতো সারাদিন! তুমি এটা পারো না ওটা পারো না এমন! তো একদিন সতী পতির নিন্দা করছিলো! সক্রেটিস চুপ করে ছিলো!
.
চুপ করে সক্রেটিস দরজার চৌকাঠে বসেছিলো দেখে সে আরো রেগে গেলো! সে কি রাগ! তবুও সক্রেটিস কিছু বলছে না!
.
তারপর বউয়ের রাগ চরম পর্যায়ে পৌঁছলে সে এক বালতি পানি এনে সক্রিটিসের মাথার উপর ঢেলে দিলো আর তা থেকে সক্রেটিস আবিষ্কার করলো তার বিখ্যাত উক্তি, বজ্রপাতের পর বৃষ্টি আসবেই! (After clouds comes rain)
.
সুতরাং ধৈর্য ধরতে হবে!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×