somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায় জাতি ডুবিছে মরিয়া!

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাঁসের বাচ্চা জন্মের পর নিজে নিজে ভাসতে পারে, মুরগীর বাচ্চা জন্মের পর নিজে নিজে দৌড়াতে পারে তেমনি গরু, ছাগলের বাচ্চাও কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ জন্মের পর দেড় দুই বছর অসহায় হয়ে শুয়ে থাকে!
.
মানুষের বাচ্চার মতো এতো অসহায় বাচ্চা সৃষ্টি জগতে নেই অথচ একদিন তারা পৃথিবী জয় করে! গরু দিয়ে হাল চাষ করে! ছাগল দিয়ে রোস্ট বানিয়ে খায়! মুরগিকে কিমা বানিয়ে......!
.
বাবার পায়ে পা রেখে হাঁটা শিখতে তার এক বছর চলে যায়! উষ্টা খেয়ে খেয়ে আরো ছয় মাস!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান ঝুপড়ির খুপরিতে বসে একদল নবীন সমস্বরে চিরকুট ব্যান্ডের একটি গান করছে দেখলাম , 'মরে যাবো রে মরে যাবো, কি অসহায় আমি, একবার ভাবো।'
.
অসহায় আমরা আগেও ছিলাম! জীবন পথের শুরুটা ওখান থেকে! তখন বাবা মা'সহ যারা তোমার সহায় হয়েছিলো আজ তুমি কোন এক কোথাকার ললনার জন্য বাবা মা আত্মীয় স্বজন ভুলে মরে যেতে চাচ্ছো!
.
সত্যি তোমার মতো অপদার্থের মরে যাওয়া উচিত!
.
মানুষ কত অসহায় তুমি ভাবতে পারো? এক বাড়িতে তিনটি পোষা কুকুর আছে বেশ সুঠাম দেহের কিন্তু এক কঙ্কালসার অভুক্ত মানুষ ঐ বাড়ি থেকে খালি মুখে ফিরে আসছে!
.
পোশাক শিল্পের বিখ্যাত দেশে রাস্তায় বস্তা গা'য়ে শুয়ে থাকে হাজারো মানুষ! কত অসহায় তারা একবার ভাবো!
.
একশ দুইশ টাকার লোভে খুন হতে হয় আমাদের কত অসহায় একবার ভাবো!
.
সারাজীবনের পুঁজি শেয়ার বাজার, ডেসটিনি, এদিক ওদিক করে লুট হয়ে যায় কত অসহায় একবার ভাবো!
.
চাকরি না পেয়ে আইবুড়ি মেয়ে আত্মহত্যা করে কত অসহায় আমরা একবার ভাবো!
.
সৃষ্টির সেরা জীব কত কারণে কত অসহায় একবার ভাবো!
.
সেখানে কোন সুন্দরীর কারণে মরে যাবো মরে যাবো ভাবাও এক প্রকার বিলাসিতা!
.
জানো তো দু বেলা আহার জোটে না ওদের, কবিতা বিমূর্ত হয় অভাবী ছায়ায়, কিছু করার এই তো সময়! দিন চলে যায়! চায়ের কাপে পরিচয় তোমার সাথে! পথে দেখা হলো আবার! সানকিতে হাত রেখে কিশোর ছেলে ডাক দেয় সাথী হবার!
.
একদিন সেই অসহায় বাচ্চাটি বড় হয়ে অসহায় মানুষের মন জয় করে! পৃথিবীর বুকে এঁকে দেয় মানবতা!
.
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে! ঠিক যেভাবে ছোট কালে বাবা মা তাদের সহায় হয়েছিলো!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×