somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতাশ বছর বয়স!

২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বয়স ২৭ বছর! ১৯৯০ সালে ১২ ই মার্চ জন্ম! অথচ নেলসন ম্যান্ডেলা নামক এক ভদ্র লোক ২৭ বছর জেলের অন্ধকারে থেকেছেন! মুক্ত হয়ে সাদা কালো ইস্যু নিয়ে আবার আন্দোলন করে নোবেলও পেয়েছিলেন! আর এই বয়সে আমি হতাশ!
.
৭ বছর পর নিখোঁজ হয়ে ২৭ বছর পর মায়ের সাথে দেখা হয়েছিলো মনোয়ারা খাতুনের! কেউ তাকে চিনতে ছিলো না পরে একটি স্মৃতি তাদের এক করে দেয়!  ‘গায়ের রং কালো বলে ছোটবেলায় বাবা তাঁকে আদর করে ‘কালী মা’ বলে ডাকতেন। আমি সেই তোমাদের কালী মা!
.
প্রথম আলো সহ অনেক পত্রিকা মা মেয়ের আবেগঘন মুহুর্তের ছবিটি ক্যামেরাবন্দি করেছিলো তখন!
.
দীর্ঘ ২৭ বছর পর ক্রিসমাসের ছুটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সকল ফুটবলার, কোচ ও স্টাফরা! কি কঠিন অনুশীলনে থাকে তারা একবার ভাবুন!
.
জনপ্রিয়তার কারণে দীর্ঘ সাতাশ বছর পর প্রিয় ব্যান্ড সোলসের- এ এমন পরিচয় গানটি নতুন রূপে ভিডিওতে এসেছিলো আবারো! সেই চিরচেনা তপন চৌধুরী! একটা গান সাতাশ বছর সমান জনপ্রিয়!
.
১৯৯১ সালের ২৯ মার্চ ঢাকার মৌচাক মার্কেটের সামনে বিআরটিসির বাস দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাজিয়া মারা গিয়েছিলেন! ১৮ই মার্চ ২০১৭ সালে জেনেছি আদালত ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন! পেতে পেতে সাতাশ বছর হবে!
.
২৭ বছর আসলে কোন সময় ই না! পৃথিবীর কোথাও না কোথাও ২৭ বছর ধরে সন্তানের প্রতীক্ষায় দিন গুনছে কোন মা!
.
তারও বেশী সময় ধরে ওরা আসবে চুপিসারে বলে রোজ পথের বাঁকে তাকিয়ে থাকে মুক্তিযোদ্ধা সন্তানের বাবা!
.
তার চেয়ে বেশী সময় ধরে আশা নিয়ে বেঁচে আছে সোনার বাংলা দেখবে বলে হাজারো প্রকৃত মুক্তিযোদ্ধা!
.
আমি জানি এই লেখাটি যারা পড়বে তাদের অনেকের বয়স সাতাশ হয়নি তবুও তারা এমন ভাব করে এই বুঝি জীবন শেষ! আর কিচ্ছু হবে না! যা পাওয়ার দেখার করার শুনার জানার করে ফেলছি!
.
১৯৮৯ সালে যাত্রা শুরু করে ২৭ বছর পর এসে স্বপ্নপূরণ হয়েছিলো ক্লাবটির।
মওলানা ভাসানী স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে ঊষা ক্রীড়াচক্রকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মেরিনার্স। 
.
সাতাশ বছর বয়স। নীললোহিতের এককালের সাড়া জাগানো উপন্যাস। সুনীল গঙ্গোপোধ্যায় তাঁর অল্টার ইগো নীললোহিতের বয়সকে ২৭-এই থিতু রেখেছিলেন। আসলে এই বয়সের এমন একটা মহিমা রয়েছে, যাকে অস্বীকার করা যায় না কোনোভাবেই। বাঙালির কাছে নীললোহিত-সূত্রেই হয়তো ২৭ একটা দুর্দান্ত সময়। বেপরোয়া, ঝোড়ো। কিন্তু পশ্চিমে এই ২৭ সংখ্যাটিকে নিয়েই এমন এক সংস্কার রয়েছে, যার বিশদে যাওয়ার চেষ্টা করলে সাহিত্যিক পরশুরামের ভাষায়, ভয়ে কলমের কালি শুকিয়ে যায়।
.
আমি এখন মাত্র এই বয়সে আছি! কিছু করার এই তো সময় তবে দিন চলে যায়!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×