somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের এক মুঠে বিশ্ব!

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর শ্রদ্ধেয় আলাউদ্দীন স্যার আমার যে পোস্টটি নিয়ে প্রিয় ছাত্র আবদুর রব শরীফ লিখেছেন বলে ফেসবুকে পোস্ট করেছিলেন সেটি আমি বাথরুমে বসে লিখেছিলাম!
.
বড় বড় স্যারদের সাথে কথা বলতে আমার ভয় ভয় লাগে তাই স্যারের সাথে আমার কখনো কথা হয়নি!
.
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, বাথরুমে গেলো যে কেউ শিল্পী হয়ে যায় কারণ জগতের বিচিত্র আইডিয়া সব এসব টাইমে বের হয়!
.
তার চেয়ে বড় কথা যে আইডিয়া দিয়ে পৃথিবী এতো বেশী উন্নত সে আইডিয়াগুলো অধিকাংশ নাকি আড্ডার মধ্য থেকে এসেছে যতটুকু না বই রিচার্স গবেষণা থেকে এসেছে!
.
দৌড়ের মধ্য থাকলে চিন্তা শক্তি যতটা কাজ করে একা বসে থাকলে অথবা রিল্যাক্সে আড্ডা দিলে তার চেয়ে অনেকগুণ বেশী কাজ করে! সুতরাং অবসর অনেক প্রয়োজনীয় জিনিস!
.
অর্থনীতিবিদ সাবেক বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রফেসর মঈনুল ইসলাম স্যারের সাথেও আমার কখনো কথা হয়নি! এতো বড় মানুষদের সাথে কথা বলার মতো বুকের পাঠা আমার নেই!
.
অর্থনীতির আরেকজন প্রফেসর আমার ফেসবুক ফ্রেন্ড বাবাকে আমার ব্যাপারে কি কি বলেছিলেন! বাবা তো বড্ড খুশি!
.
পরিসংখ্যান বিভাগের প্রফেসর এবং নতুন ফিজিক্যাল সায়েন্স এন্ড স্পোর্টস অনুষদের চেয়ারম্যান দেওয়ান হাসনাত রকিব স্যারের সাথেও আমার কখনো কথা হয়নি হবে ফেসবুকে লেখার মান উন্নত করার ব্যাপারে স্যার নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাকে অনেক অনুপ্রেরণা দেয়!
.
স্যার আমাকে বলেছিলেন তোমরা খুব ভগ্যবান প্রজন্ম কারণ তোমরা একটা প্লাটফর্ম পেয়েছো! কঠিন বাস্তব কথা!
.
পৃথিবীর অনেক ধ্যান ধারণা পাল্টে গেছে! সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, গাছ তলায় বসে অফিস করলে অফিসে বসে কাজ করার থেকে ৩০% বেশী দক্ষতা বাড়ে!
.
আইসিটি আমাদের এখন এই সুযোগগুলো দিয়েছে! চাইলে নজরুলের বিদ্রোহী কবিতার সেকেন্ড ভার্সন লিখে পুরো দেশে ছড়িয়ে দেওয়া এখন দুই মিনিটের ব্যাপার!
.
আমার জীবনের একটা গল্প বলি,
.
২০০৬/২০০৭ সালে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম তখন আমার ক্যাম্পাস নামক একটি রঙ্গিন ট্যাবলয়েডের সহ সম্পাদক ছিলাম! সম্পাদক মুসলিম আজাদ 'আন্তর্জাতিক বার্তা সংস্থা(আবাস) এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন!
.
ভাইকে দেখতাম কোন গুরুত্বপূর্ণ নিউজ করে সে নিউজ জরুরী ভিত্তিতে ৫০০ টাকা রিজার্ভ সিএনজি ভাড়া করে বার্তা কক্ষে পৌঁছিয়ে দিতে হতো! সময় শ্রম টাকা সব সেক্রিপাইস করে!
.
আর এখন ইন্টারনেটে সুবাদে এক ক্লিক যার পরিধি এক সেকেন্ডও না তার মধ্যে পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে!
.
সে কথা বাদ দিলাম চার পাঁচটা একুশের বইয়ে আমি গল্প দিয়েছি শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে এক ক্লিকের মাধ্যমে মেইল করে!
.
আর কেমন প্লাটফর্ম চাই আমাদের? রাকিব স্যারের সুরে আমিও বলতে চাই, আমরা সত্যি সত্যি ভাগ্যবান একটা প্রজন্ম! তবে...........!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×