somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ার সময় পড়া! খেলার সময় খেলা! বিয়ের সময় বিয়ে!

২৭ শে মে, ২০১৭ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে একজন ক্রিকেটার আছে যে তেমন ক্লাশ না করেই এসএসসিতে এ+, ইন্টারে এ+ এবং অনার্স মাস্টার্সেও ফাস্ট ক্লাশ!
.
তাও আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে....!
.
এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বাবা মায়ের মতো বলে দেন, দেখো বাবা পড়ার সময় পড়া! খেলার সময় খেলা! মনে থাকবে?
.
বিয়ের বয়স যদি ২১ বছর হয় তবে বিয়ের সময় কেনো বিয়ে নয় বলে বাবার বরাবর ইতি আবদুর রব শরীফ বলে একটি আবেদন পত্র লিখেছিলাম!
.
সমস্যা অন্য জায়গায়, বউকে খাওয়াবে কে? তার চেয়ে বড় কথা আমার নাকি বিয়ের বয়স হয়নি! মাত্র সাতাশ আটাশ বছরের পুচকা!
.
আমার বাবা ক্লাশ এইটে কিংবা নাইনে বিয়ে করেছে! সেই বয়সে আমি বিয়ে করলে আমার ছেলে হয়তো আজ পিএসসি পরীক্ষা দিতো!
.
আমার শেখ ফরিদ সুমন স্যার বর্তমানে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি রোজ তার আরেক স্যারের গল্প বলতেন! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের এক প্রফেসর রোজ ক্লাশে ঢুকে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি যদি আমার বাবার বয়সে বিয়ে করতাম তাহলে আমার ছেলে তোমাদের মতো এতো বড় হতো! এবং হয়তো এভাবে তোমাদের মতো ক্লাশ করতো! তারপর দীর্ঘশ্বাস!
.
তো এক ছেলে মা কে বললো, মা বিয়ে করবো! মা বললো, আগে তোর বোনকে বিয়ে দিয়ে নিই! তো যথারীতি বোনের বিয়ে হলো এবং তারপর গিয়ে মা কে বললো মা! এবার আমাকে বিয়ে করিয়ে দাও! মা বললো, বিয়ের পর বউকে খাওয়াবি কি? ছেলে বললো, কেনো? আমার বোন শ্বশুরবাড়ি যাওয়ার আগে যা খেতো বউ এখন তা ই খাবে!
.
সমস্যা হলো আমার বোন ই নেই!
.
তো এক ছেলে এক মেয়েকে বললো আমি আপনাকে প্রপোজ করতে পারি? মেয়ে বললো, তোমার বেতন কত? ছেলে বললো, সিক্স ডিজিট! মেয়ে বললো, গাড়িটা কি তোমার? ছেলে বললো, হাম! বাড়ি আছে? তোমার বাড়ির পাশে পাঁচ তলা ফ্লাটটা আমার!
.
মেয়ে তো বড্ড খুশি! তারপর খুশিতে গদগদ করতে করতে বললো, তুমি আমাকে একবার কেনো চাইলে শত সহস্র হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়নবার প্রপোজ করতে পারো!
.
তখন ছেলে বললো, আমার তো কোন বোন নেই তুমি আমার বোন হবে?
.
সুতরাং আগে বোন বানাবো! অতপর ঐ বোনকে বিয়ে দিয়ে নিজে বিয়ে করবো! আপাতত বিয়ে করছি না! লেট যখন হয়েছে আরেকটু দেরী হোক!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×