somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ গাধা

৩০ শে মে, ২০১৭ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্যার বললো তোমাদের কোন প্রশ্ন থাকলে করতে পারো! আমি চিন্তা করতাম দেড় ঘন্টা যাবত কি পড়াইছে সেটাই তো কিচ্ছু বুঝি নাই!
.
আমি এমনি গাধা! তো আমি যে গাধা সেটা যেনো অন্য কেউ বুঝতে না পারে তাই মাঝে মাঝে সামনে বসতাম!
.
বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্লাশে মুখ বরাবর হাত মুষ্টি করে মাইক্রোফোনের মতো রেখে এমন ভাব ধরতাম ছাত্র জীবনে, স্যার প্রশ্ন করে নিজে বিপদে পড়বে কি না সেটা ভেবে আমাকে প্রশ্নই করতো না তেমন!
.
শেয়াল একদিন গাধাকে বললো, তুই তো একটা গাধা! গাধা রেগেমেগে বললো, শালা শেয়ালের বাচ্চা তুই আরো বড় গাধা! শেয়াল বললো, যে শেয়ালকে বড় গাধা বলে সে গাধা হবে না তো গাধা কে হবে? গাধা বললো, আমরা বড় গাধাকে দাদা বলি! শেয়াল বললো, আমি তোমার দাদা এটা ঠিক বলছো! গাধা বললো, তুমি তাইলে স্বীকার করছো তুমি ও গাধা!
.
স্কুলে একটা স্যার আমাকে গাধা ডাকতো! স্যার একদিন বললো, সকল গাধা দাঁড়াও! গাধারা দাঁড়ালো আমি বসে আছি এমন সময় স্যার বললেন, আবদুর রব শরীফ গাধাটা দাড়াচ্ছে না কেনো? বললাম, স্যার আপনি বসেন তারপর আমি দাঁড়াচ্ছি!
.
তো একবার এক গাধা লবন পিঠে বেঁধে নিয়ে যাচ্ছিলো এমন সময় সে পানি দেখে একটু ঠান্ডা হওয়ার জন্য নেমে গেলো! লবন পানিতে মিশে পানি হয়ে গেলো এবং বোঝা হালকা হয়ে গেলে সে ইউরেকা বলে নাচতে লাগলো! কিছু একটা আবিষ্কার করে ফেলেছে! তো পরের দিন তুলা নিয়ে যাচ্ছিলো! বেশ হালকা ছিলো বোঝা তবুও আরও হালকা করার জন্য পানিতে ডুব দিয়ে আবিষ্কার করলো আর উঠতে পারছে না! এতো ভারী হয়ে গেলো তুলা পানিতে ভিজে! অবশেষে সে আবিষ্কার করলো, সময় গড়িয়ে গেলে তুলা লবনের চেয়ে ভারী হয়ে যায়! সে আবার বলে উঠলো ইউরেকা! ইউরেকা!
.
তো পৃথিবীর সব বিবাহিত মানুষ ই গাধা যা তাদের বউকে জিজ্ঞেস করলে প্রমাণ পাওয়া যায়! কিন্তু স্বামীদের মতে, কোন বনের গাধা ভুলেও নাকি স্বামী হতে রাজি হবে না কারণ গাধারাও নাকি এতো বড় গাধা না!
.
তো এটা নিয়েও একটা কৌতুক মনে পড়েছে, বাঘের বিয়ে হচ্ছে আর তা দেখে গাধা কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে! বানর জিজ্ঞেস করলো, তুমি এতো খুশি কেনো? সে বললো, আমিও বিয়ের আগে বাঘ ছিলাম এখন গাধা হয়েছি! আমার দলে বনে আরো একজন যোগ হলো!
.
তো এক গাধা কাঁদছে! আরেক গাধা জিজ্ঞেস করলো কি হয়েছে? গাধা বললো, মালিকের মেয়ে পাশ করেছে! পাশ করেছে এটা তো আনন্দের বিষয় তুমি তাতে খুশি না হয়ে কাঁদছো কেনো? তুমি না আসলে একটা গাধা! গাধা উত্তর দিলো, আমার মালিক রোজ তার মেয়েকে বলতো, পড়াশুনা না করলে তোকে ঐ গাধার সাথে বিয়ে দিবো!
.
ছোটবেলায় স্যারদের কমন ডায়লগ ছিলো, তুই একটা গাধার বাচ্চা! বড় হয়ে আবিষ্কার করলাম আসলেই ঠিক! সবাই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা নারীর পিছনে ছুটে চলছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×