গল্পটি শুনেছিলাম ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সি.ই.ও আলী রেজা ইফতেখার স্যারের কাছে,
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস যেদিন মারা যায় তিনি সেদিন জার্মানিতে ছিলেন এবং ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন আই ফোন কিনতে! তখন খবর আসে স্টিভ জবস আর বেঁচে নেই!
.
সঙ্গে সঙ্গে আইফোন বিক্রী বন্ধ ঘোষণা করা হয়! ক্রেতাদের বলা হয় আগামী কাল সকালে আসার জন্য! তিনি পরের দিন সকালে ওখানে গিয়ে দেখলেন, অ্যাপল স্টোরের সামনে হাজার হাজার আপেল এক কামড় দিয়ে ভক্তরা ফেলে রেখেছে!
.
হাজার হাজার আই ফোনের লোগো রাস্তায় পড়ে আছে! ভাবা যায় একটা মানুষ তার দেশে কতটা জনপ্রিয় হলে এভাবে তাকে স্মরণ করে?
.
আপেলে এক কামড় দেওয়ার পর যখন সেটা আই ফোনের লোগো হয়ে যায় সে আপেল ফেলে রাখতে কত কষ্ট হয়েছিলো ভক্তদের ভাবা যায়?
.
ইট ইজ কল্ড লিডার!
.
স্টিভ জবস স্বপ্ন দেখতেন! একদিন পৃথিবীর বুকে যতগুলো আপেল আছে ততগুলো আই ফোন তৈরী করবেন! বেচারা আবদুর রব শরীফও স্বপ্ন দেখে সেই দিন একটি আইফোন কিনবে!
.
আমাদের দেশেও আপেল আছে! গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেইট থেকে এক কেজি কিনতে গিয়ে চিন্তা করলাম ফরমালিন নেই তো! ক্রেতা হয়ে বিক্রেতাকে মনে মনে হালার পো হালারা বলে গালি দিয়ে আপেল না কিনে চলে আসলাম!
.
আপেল দেখি এতো লাল যে নাম্বার ওয়ান সাকিব খানের ঠোঁটকে ও হার মানিয়েছে!
.
কনফুসিয়াস এমন একটি ব্যক্তি যে খ্রিষ্টপূর্ব ৪৭৯ (মতান্তরে খ্রিষ্টপূর্ব ৪৭৮) অব্দে তিনি মৃত্যুবরণ করলেও তার প্রভাব চীন এখনো কাটিয়ে উঠতে পারেনি! আপেল নিয়ে কনফুসিয়াসের একটি গল্প আছে,
.
কনফুসিয়াস সবাইকে ডেকে তাদের হাতে একটি করে আপেল দিয়ে বললেন, তোমরা সবাই আপেলের গায়ে নাম লিখে এই বাক্সে রাখো! সবাই তা ই করলো! তারপর তিনি সবগুলো আপেল এলোমেলো করে দিলেন এবং বললেন, এবার নিজেরটা খুঁজে বের করো! সবাই বাক্সের মধ্যে হুমড়ি খেয়ে খুঁজতে লাগলো!
.
নিজের নাম লেখা আপেল খুঁজে পাচ্ছিলো না এমন সময় কনফুসিয়াস বললেন, তোমরা যে যার মতো একটি করে আপেল তুলে নাও এবং নাম দেখে যার আপেল তাকে দিয়ে দাও! মুহূর্তে সবাই সবার আপেল পেয়ে গেলো!
.
তারপর কনফুসিয়াস বললেন, 'অন্যকে কিছু দিলে নিজের সুখটাও ফিরে আসে।’
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



