রকমারি থেকে কেকা ফেরদৌসীর কিছু বিখ্যাত রান্না বিষয়ক বইয়ের অর্ডার দিলাম তার মধ্যে উল্লেখযোগ্য ডায়াবেটিসের মজাদার রান্না, মাইক্রোওয়েভ ওভেনে রান্না, স্বাস্থ্য সচেতন রান্না, দেশ বিদেশের রান্না, ঝটপট রান্না, হারানো দিনের রান্না, থাই চাইনীজ ও ভারতীয় রান্না, মজাদার রান্না, ঝটপট আচার এবং রকমারি নাস্তা!
.
রান্না বিষয়ক প্রচুর বই আর্টিকেল প্রচ্ছদ রেসিপি রয়েছে তার!
.
এমন কি মোবাইলে ১৬২৫১ ডায়াল করে শুনতে পারবেন কেকা ফেরদৌসীর রেসিপি!
.
কিছুদিন আগে তিনি ডেকো নুডলস দিয়ে আচার তৈরী করে দেখিয়েছেন!
.
আমার জন্মেরও ছয় বছর আগে ১৯৮৪ সাল থেকে তিনি দেশ বিদেশের রান্না নিয়ে গবেষণা করে আসছেন!
.
কেকা ফেরদৌসীকে নিয়ে গবেষণাকল্পে আবদুর রব শরীফ স্বীকার করতে বাধ্য হলুম সে যত রেসিপির জন্ম দিছে তত প্লেট ভাতও আমার সাতাশ বছরের জীবনে আমি খায়নি!
.
সুতরাং নুডলস দিয়ে কোপতা, বিরিয়ানী, সেন্ডউইচ থেকে শুরু করে নুডুলসের মিল্কশেক,নুডুলসের স্যালাইন,জাউ নুডুলস, নুডুলসের পায়া, নুডুলসের বার্থডে কেক,নুডুলসের ফ্রেঞ্চ ফ্রাই ,নুডুলসের সেমাই,সরিষা নুডুলস,নুডুলসের কালা ভুনা,নুডুলসের ফুচকা, বারবিকিউ নুডূলস, নুডুলসের হালিম, মেজবানী নুডুলস,নুডুলসের বোরহানী,নুডুলসের সন্দেস,নুডুলসের বাতাসা,শিং মাছ দিয়া নুডুলস,তান্দুর নুডুলস, গ্রীল নুডুলস, নুডুলসের বটি কাবাব, নুডুলসের কোরমা, নুডুলসের রোস্ট, নুডুলজু (পেয়াজুর নুডুলস ভার্সন), নুডুনী (বেগুনীর নুডুলস ভার্সন), নুডুলসের চিকন জিলাপি , শাজনা দিয়া নুডুলস তিনি তৈরী করার সামর্থ্য রাখেন!
.
তাতে আরিফ আর হোসাইন ভাইয়ের এতো লাগে কেনো! কেকা ফেরদৌসীর কাছে খোলা চিঠি নেক্সট পোগ্রামে আমাদের দাদা সেলেব্রেটিকে দাওয়াত দিন! পেটে গেলে পিঠে সহে যাবে!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



