দিব্যা ভারতীকে যখন বলা হলো আমির খানের মতো দেখতে একটা ছেলে ইন্ডাস্ট্রিতে আসছে নাম শাহরুখ খান তার সাথে অভিনয় করতে হবে তখন সে এমন ভাল্লুক আকৃতির ছেলের সাথে অভিনয় করলে ইজ্জত যাবে ভেবে প্রস্তাব নাকচ করছিলো!
.
ঘটনাটি ঘটেছে আমার জন্মের সময়! ৮৯ কিংবা ৯০ সালে! সেই ছোট্ট আবদুর রব শরীফ যখন বুঝতে শিখেছে তখন শাহরুখ খানকে বলা হতো কিং খান! বলিউডের বাদশা!
.
অথচ ১৯ বছর বয়সে দিব্যা ভারতী আত্মহত্যা করেছিলো বর্তমানে তার নাম গন্ধও নেই বলিউড অঙ্গনে!
.
জীবনটা এমন! আজ যে তোমাকে বলছে তুমি পারবে না! তোমাকে দিয়ে হবে না! তুমি যোগ্য না! তোমার ক্যালিবার নেই! একদিন সে তোমার সাথে একটি ফটো তুলে বাঁধাই করে দেয়ালে টাঙ্গিয়ে রাখবে!
.
ঘরে মেহমান এলে সেই ছবি দেখিয়ে বলবে, ও তো আমার বন্ধু হয়! মেহমান মনে মনে বলবে, চাপা মারিয়েন না!
.
শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিলো, আরেকবার যদি জন্মগ্রহণ করেন তাহলে তার ইচ্ছে কি? সে বলেছিলো, দিব্যা ভারতী তার সাথে অভিনয় করবে এবং বলবে, শাহরুখ খানের সাথে অভিনয় করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি!
.
আমার এক বন্ধু আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছিলো! আমি তাকে অনেক অনুরোধ করেছিলাম আমাকে বন্ধু বানানোর জন্য!
.
সে আমার মতো ক্ষেতকে ফ্রেন্ড লিস্টে রাখবে না!
.
ভুলে গেলাম সে কথা! অনেক বছর পর সে আমার লিস্টে আসলো! বললো, তার দাদা আমার লেখার ফ্যান! তারপর সে ও পড়তে শুরু করলো! এন্ড সে আমাকে প্রায় সময় বলে, তার সাথে এক কাপ কফি খেতে! হি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড এন্ড ফ্যান!
.
আজ যে আপনাকে গরু বলছে তার সাথে থাকুন! এমন কিছু করার চেষ্টা করুন যাতে গরু বলতে গিয়ে গুরু বলে ফেলে!
.
মেয়েটি ছেলেটিকে বলেছিলো তুমি তো বেকার তোমাকে দিয়ে কিচ্ছু হবে না সুতরাং আমি চাকরিওয়ালা ছেলেটির বিয়ের প্রস্তাবে রাজী হয়ে যাচ্ছি! ছেলেটি কিছু বললো না! অনেক বছর পর তাদের দেখা হলো, মেয়েটি পাশে তার হাজবেন্ড! পরিচয় করিয়ে দিলো, সিনিয়র ম্যানেজার অব অমুক কোম্পানী লিঃ ততক্ষণে তার স্বামী স্যার আপনি এখানে কি করছেন বলে গদগদ করতে থাকলো!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৭ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



