somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বয়ং ম্যাশ যাদের অটোগ্রাফ প্রার্থী!

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লোজআপ ওয়ানখ্যাত মোল্লা বাবু যে হাসানের অবিকল গান গেয়ে জনপ্রিয় কিন্তু এখন কন্ঠের সমস্যার কারণে তেমন গাইতে পারেন না!
.
২০১৫ সালের নভেম্বর মাসে রাত এগারোটায় এনটিভির মিউজিক এন্ড রিদম নামক লাইভ পোগ্রামে বাবুকে অতিথি করা হয় সেই অনুষ্ঠানে সরাসরি হোটেল থেকে ফোন করেন জাতীয় দলের অধিনায়ক বাংলাদেশের প্রাণ মাশরাফি বিন মর্তুজা!
.
তিনি বাবুকে বললেন একটি খাতা তার অটোগ্রাফের জন্য রেখেছেন কারণ তিনি আর্কের হাসানের গান হুবহু নিজের কন্ঠে তুলতে পারেন!
.
তারপর বাবু ভাই ম্যাশের অনুরোধে হাসানের দুই লাইন গান তুললেন, 'চারিদিকে উচ্ছ্বাস! পরিপূর্ণ নিয়ন আলোয়! আমার পৃথিবী! ঘিরে আসছে আঁধার কালোয়.....!'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু মুহিত মুবিন সে ও এই গানটি হাসানের সুরে অনেকটা অবিকল তুলতে পারতো!
.
বিশ্বাস করেন ভাই এক সময় হাজার হাজার বাবু ছিলেন যারা হাসান, আইয়ুব বাচ্চু, জেমসের গান অবিকল তুলতে পারতো!
.
আবদুর রব শরীফ স্বাক্ষী এক সময় তারা শুধু এক একটি ব্যান্ডের নাম ছিলো না এক একটি ইতিহাসের নাম ছিলেন!
.
সোলস, মাইলস থেকে শুরু করে হালের মাকসুদ তখন ছিলো এক একটি আইডল! উজ্জ্বল নক্ষত্র! উদীয়মান ধ্রুব তারা!
.
যারা তাদের অনুকরণ করতে পারতেন তারাও ছিলো এক একটা চলন্ত জ্বলন্ত অনন্ত হিরো!
.
এসব লিজেন্ডদের নিয়ে আমরা শুধু গর্ব করেছি কিন্তু সম্মান করতে পারিনি! পপ সম্রাট আজম খানকে কি দিতে পেরেছিলাম আমরা?
.
বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন, আমি পেয়েছি একটি চোরের খনি!
.
সবকিছু আমরা চুরি করি! সিডি না কিনে গান শুনি! পাইরেসিতে ওস্তাদ!
.
কোন ভালো বইকে সহজে আন্দরকিল্লায় নিয়ে গিয়ে নিউজপ্রিন্ট কপি প্রকাশ করে অসাধু মুনাফা লাভ করি!
.
কেউ কোন কিছু একটা করলে সেটা ছায়াছবি হোক কিংবা অন্যকিছু সেটা চুরি করে ওখান থেকে দুই চার টাকা ধান্ধা করে প্রতিভার মুখে চপেটাঘাত করতে বিন্দুমাত্র পিছপা হয় না!
.
বাঙ্গালী চিরকাল আবেগে কেঁদে বুক ভাসাতে শিখেছে কিন্তু বুকে ধরে রেখে মুল্যায়ণ করতে শিখেনি!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×