somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যঃ বাজেট

০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজেট নিয়ে প্রেসিডেন্ট বুশ বলেছিলেন, এটা নিশ্চয়ই একটা সত্যিকারের বাজেট, কারণ এতে অনেক সংখ্যা দেখা যাচ্ছে!
.
আগে বলে রাখছি আবদুর রব শরীফের এই লেখা সম্পূর্ণ কাকতালীয় কারো সাথে মিলে গেল গরীব ভাই দায়ী নই!
.
এবার বাজেটে কেউ এক লাখ টাকা ব্যাংকে রাখলে এক হাজার টাকা কেটে রাখার সিন্ধান্ত নেওয়া হবে বলা হচ্ছে! তো এই প্রসঙ্গ নিয়ে একটু কৌতুক না করলে নয়!
.
অর্থমন্ত্রীর ছেলে বাবাকে শুনিয়ে শুনিয়ে সৃষ্টিকর্তাকে বলছে, ইয়া আল্লাহ কাল সকালে আমাকে এক হাজার টাকার ব্যবস্থা করে দাও! সকালে উঠে সে আবিষ্কার করলো নয়শ টাকা তার টেবিলে পড়ে আছে! সে এবার সৃষ্টিকর্তাকে বলছে, টাকা যখন দিবেন তবে কেনো অর্থমন্ত্রীর উচিলায় দিয়েছেন! সে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে রেখেছে!
.
সমকালের মাধ্যমে জেনেছি বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার একাউন্ট রয়েছে যেসব অ্যাকাউন্টে কমপক্ষে এক কোটি টাকা জমা রয়েছে যা দুই হাজার সালে ছিলো মাত্র দুই হাজার!
.
কিন্তু সাধারণ জনগনের অবস্থা কেমন তা নিয়ে একটি কৌতুক বলি, বউ বলছে! কই মাছ নিয়ে আসছো কিন্তু তেল কই? স্বামী বললো,কই মাছ কিনতেই বাজেট শেষ! এখন কইয়ের তেলে কই ভাজো!
.
তো এক সাধারণ জনগন যার নুন আনতে পান্তা শেষ হয়ে যায় তাকে অর্থমন্ত্রী গিয়ে জিজ্ঞেস করলো, ভাই বাজেট পাশ করেছি! সে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললো, তো কোন ডিভিশনে পাশ করেছেন? তার পাশে বসা আরেক ভদ্রলোক দাঁড়িয়ে বললো, ভাই এখন তো ডিভিশন নাই! শুধু পাশ করলে তো হবে না এ+ পাইতে হইবো! এর পাশে আরেক ভদ্রলোক আবুল বিড়িতে টান দিতে দিতে বললো, এ+ এর দাম নাইক্কা এখন! গোল্ডেন পেলে একটা কথা ছিলো!
.
আনিসুল হক বলেছেন, বাজেট নিয়ে কৌতুক করা উচিত কি না আমি জানি না! তবে আমার মতে বাজেট মানেই কৌতুক!
.
কৌতুক নিয়ে কৌতুক করে অর্থমন্ত্রী বলেছেন, ইহা একটি শ্রেষ্ঠতম বাজেট!
.
সমস্যা হলো জনগন এর আগে আরো ৪৬টি বাজেট দেখেছে এখন দেখতে দেখতে হতাশ! বেপার খানা নিম্মের কৌতুকের মতো,
.
হিটলার নিজের ছবি দিয়ে স্ট্যাম্প করেছে! পরের দিন সে অধীর আগ্রহ নিয়ে ডাক অফিসে গিয়ে জিজ্ঞেস করছে, কেমন চলছে আমার ছবি যুক্ত ডাকটিকেটগুলো? অফিসার বললো, ভালো চলছে তবে অনেক কমপ্লেইন আসছে যে ডাকটিকেটে আটা দেওয়া হয়নি! সে তো রেগেমেগে ফায়ার! কে এই কান্ড করেছে এক্ষুণি তার গর্দান কেটে আনো! তখন অফিসার কাতুমুতু করে বললো, আটা তো ঠিক দিয়েছে কিন্তু জনগন উল্টো দিকে থুথু দিচ্ছে!
.
হিটলার বলে উঠলো, রাবিশ পিপল! কোন দিকে থুথু দিতে হয় সেটাও জানে না!
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ রাত ১০:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×