somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রপ আউট

০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৩৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিলো, পড়াশোনা আর গবেষণা করার জন্য আপনার কি কি দরকার? তিনি বলেছিলে, একটি ডেস্ক,একটি পেনসিল, কিছু কাগজ এবং একটি ডাস্টবিন! যেখানে ভুল করা এবং ভুলে ভরা কাগজ সব ফেলবো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় দিকদর্শন নামক একটি গাইডের পাতায় পাতায় লেখা থাকতো, যতই পড়িবে ততই ভুলিবে! ভুলিতে ভুলিতে শিখিয়া যাইবে!
.
প্রজাপতির নির্বন্ধে রবী ঠাকুর লিখেছিলেন, ওহে রসিকদা, ভুল কর নি তো? রসিক।ভুলের জন্যেই তো আমি বিখ্যাত।
.
তো এক ছাত্র স্যারকে বললো পিলার বানান কি? স্যার বললো, pilar তারপরের দিন ছাত্র এসে বললো, স্যার আমার বাবা বিসিএস প্রভাষক উনি বলেছেন, Pillar হবে! মানে দুইটা এল হবে! তা শুনে শিক্ষক বললেন, প্রথম ভুল করে একটি এল দিই নি বলে পিলার টা নরম ছিলো কিন্তু শুদ্ধ করে ডাবল এল বসানোর পর পিলার শক্ত হয়েছে!
.
জাকারবার্গ বলেছেন, ‘ফেসবুক তৈরির সময় আমিও অনেক ভুল করেছি। সেই ভুলগুলো থেকেই আমার সবচেয়ে বেশি শিক্ষা হয়েছে।’
.
টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে বদ্ধপরিকর তখন সে প্রায় দুই হাজার পদার্থ ফিলামেন্ট হিসেবে ব্যবহার করে দেখেছেন কোন কাজ হয়নি! তখন তার সহকারী বললো, আমাদের এতোগুলো চেষ্টা সবি ভুলে ভরা ছিলো! আমরা কিছুই শিখতে পারলাম না! তখন এডিসন কৌতুক করে বলেছিলেন, আমরা শিখেছি যে দুই হাজার রকম তার দিয়ে ভালো বাতি হয় না!
.
কিন্তু সমস্যা হলো পুরুষ মানুষ ভুল থেকে শিক্ষা নেয় না তাই অনেকে দ্বিতীয় বিয়ে করে! প্রায় প্রত্যেক নারী ই বলে তোমাকে বিয়ে করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিলো তাই সাধারণত তারা ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় বিয়ে বসে না!
.
আপনি যদি একশটি ভুল করে থাকেন তাহলে আপনার ঝুলিতে একশটি শিক্ষা রয়েছে! তাই ভুল করা মানুষগুলো বাস্তব জীবনে বেশী সফল হয় কারণ তারা জানে কিভাবে ভুলের কারণে সৃষ্ট ব্যর্থতা মোকাবেলা করতে হয়!
.
ম্যাক্সিমাম সফল ব্যক্তিদের ব্যক্তব্যে তাই আই এম ড্রপ আউট অব.......দিয়ে শুরু হয়!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×