এক গ্রামে একদিন এক একজন চেতে! মানে ভীষণ রেগে যায়!
.
তো ঐ এলাকায় একজন আগন্তুক এলো! সে দেখলো আজ রহিম চেতে তো কাল করিম চেতে পরশু সেলিম তরশু ডালিম!
.
তো একদিন সে নিজে চেতে গেছে! চিল্লা চিল্লি করে বলতেছে, এই গ্রামে কি কোন মাতব্বর নেই! যে যার মতো চেতে যায়!
.
তখন ভীড় থেকে উঠে একজন বললো, অবশ্যই আছে!
.
তাহলে কে সে? লোকটি উত্তর দিলো, যখন যে চেতে যায় তখন সে ই মাতব্বর!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণীতে প্রায় সময় দেখি কেউ না কেউ চেতে যায়! কারণে অকারণে! তাদের কারো সাথে মিলে গেলে তা কাকতালীয়! এমনকি পুরো দেশের কোন গ্রামের কারো সাথে মিলে গেলেও আবদুর রব শরীফ দায়ী নই!
.
যদিও চেতে গেলে বেশীরভাগ ক্ষেত্রে উল্টোটি হয়!
.
তো এক রাজকুমারী ঘোষণা করলো এলাকার সবচেয়ে সাহসী পুরুষকে সে বিয়ে করবে! যারা যারা ইচ্ছুক তারা যেনো নদীর তীরে লাইন ধরে দাঁড়ায়! শত শত লোক নদীর তীরে দাঁড়িয়ে আছে এমন সময় কুমারী ঘোষণা করলো, ক্ষুধার্ত কুমিরে পরিপূর্ণ এই নদী যে অতিক্রম করতে পারবে তাকে আমি বিয়ে করবো! হঠাৎ করে দেখা গেলো টুপ করে একজন নদীতে পড়লো এবং কুমির কিছু বুঝার আগেই সাঁতরিয়ে নদী পাড় হয়ে গেলো!
.
রাজকুমারীতো তার সাহস দেখে মহাখুশী! কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হে বীর! আমি তোমার কাছে বিয়ে বসতে আগ্রহী! সে চেতেমেতে বললো, গুষ্টি কিলাই বিয়ের! আমাকে যে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছে আজ তার একদিন তো আমার একদিন!
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




