somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমালোচক

২০ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুজুররা নাকি জোরে হাঁটলে লোকে সমালোচনা করে বলে আজ মনে হয় ভালো দাওয়াত পেয়েছে আর আস্তে হাঁটলে মনে করে কি খাওয়াটা না আজ খেয়েছে যে হাঁটতে পারছে না!
.
যে আপনার দোষ খুঁজবে সে আপনি যা করেন না কেনো সেখানে দোষ খুঁজে পাবে!
.
আলী বাবা ডট কমের প্রতিষ্ঠাতা এবং চীনের প্রথম ইন্টারনেট আইডল পৃথিবীর অন্যতম সেরা ধনী যখন তার যাত্রা শুরু করলেন তখন লোকে তাকে পাগল বলতো! তিনি হেসে বলতেন, দোআ করবেন যেনো আরো ত্রিশ বছর পাগল থাকতে পারি!
.
পৃথিবীতে সফল হওয়ার জন্য বিখ্যাত মানুষগুলো সবার আগে যে জিনিসটি শিখেছিলেন তা হলো, সমালোচকদের হ্যান্ডেল করা!
.
সুতরাং আবদুর রব শরীফের পক্ষ থেকে সমালোচকদের জানাই সাদর সম্ভাষণ!
.
তাহসান যখন গান ছেড়ে অভিনয় করতে গিয়েছিলেন তখন অনেকে বলেছিলো, শালা হাদারাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র স্টুডেন্ট হয়ে গানও করে আবার অভিনয়ও! আবার ক্লাশও নেয়! অনেকে তাকে বারণ করেছেন একজন গায়ক হয়ে নায়ক বনে না যাওয়ার জন্য! তখন তাহসান সুন্দর করে তাদের জবাব দিয়েছিলেন, দেখেন আমি নাটক করার পরে আগে যেখানে একটি নাটকে দুই লক্ষ টাকার বেশী বাজেট হতো না সেখান এখন পাঁচ ছয় লক্ষ টাকা বাজেট করে প্রযোজক! আগে টিআরপি ছিলো এটা এখন বেড়ে গিয়ে হয়েছে এটা! এখন আপনি বলেন? দুই একটা নাটক করলে কি মন্দ হবে?
.
কিছুদিন পর দেখা গেলো সমালোচক তার ফ্যান হয়ে তারি নাটক ফেসবুকে শেয়ার করা শুরু করলো!
.
পৃথিবীর বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের নায়ক যে খুব সাধারণ কিন্তু খোলা মনের, মেধাবী নয় কিন্তু যখন যা করে মন প্রাণ দিয়ে করে, পজেটিভ এবং সৎ এমন একটি ব্যক্তি যে সমালোচনাগুলোও পজেটিভ হিসেবে নেয় তাকে অনুসরণ করে জ্যাক মা হয়ে গিয়েছিলেন চীনের শীর্ষ ধনী!
.
মানুষ সমালোচনা করে আনন্দ লাভ করে! কাজ না থাকলে সে সময় কাটানোর একটি মাধ্যম করে নেয়! এতে বিচলিত হওয়ার কিছু নেই! বরং তাকে ধন্যবাদ দেওয়া উচিত!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×