somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্মল অনুপ্রেরণা

২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬০ সালের রোম অলম্পিক স্মরণীয় হয়ে আছে আবিবি বিকিলা নামক একজন ক্রীড়াবিদের জন্য যে জুতো পরিহিত সব প্রতিযোগীর সাথে খালি পা'য়ে দৌড়ে রেকর্ডধারী হয়ে পূর্ব আফ্রিকার প্রথম অলম্পিক মেডেল জয়লাভ করেছিলো!
.
১৯৬৪ সালের টোকিও অলম্পিকে সে নিজের রেকর্ড নিজে ভেঙ্গেছিলো তখন অবশ্য সে জুতো পড়ে দৌড়ে ছিলো!
.
প্রিয় বন্ধুরা আমি তোমাদের জন্য বরাবরই পৃথিবীর সেরা মোটিবেশনগুলো খুঁজে আনার চেষ্টা করি! সুতরাং ভরসা রাখুন আব্দুর রব শরীফের লেখায়! ভরসা না রাখলে কারোলিকে গল্পে নিয়ে আসবো তোমাদের পিস্তল দিয়ে শুট করার জন্য :p
.
হাঙ্গেরীর বেস্ট পিস্তল শুটার কারোলির স্বপ্ন ছিলো তার ডান হাতকে পৃথিবীর সেরা শুটিং হ্যান্ড বানাবেন!
.
২১ জানুয়ারি ১৯১০ সালে জন্ম গ্রহণ করা অদম্য এই হিরো ১৯৩৮ সালে আগেই হাঙ্গেরিতে যত পিস্তল শুট প্রতিযোগিতা হয়েছিলো সব জিতেছিলেন!
.
তার ডান হাত হয়ে গেলো পৃথিবীর অন্যতম সেরা হাত যে হাতের লক্ষ্য মিস হতো না সুতরাং তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ১৯৪০ সালের অলম্পিক গোল্ড মেডেল মিস হওয়ার সম্ভবনা ছিলোনা বললেই চলে!
.
কিন্তু অলম্পিকের মাত্র দুই বছর আগে ১৯৩৮ সালে সেনাবাহিনীর ক্যাম্পে প্রশিক্ষণের সময় তার ডান হাতে গ্রেনেড বিষ্পোরণ হলো!
.
যে ডান হাত নিয়ে পৃথিবী জয়ের স্বপ্ন দেখতেন সে ডান হাত হারিয়ে তার জীবনের সমস্ত স্বপ্ন সাধনা লক্ষ্য হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেলেন!
.
কিন্তু না এক মাস হাসপাতালে থেকে তিনি আবার ফিরে আসলেন বাম হাতকে পৃথিবীর সেরা শুটিং হ্যান্ড বানানোর জন্য যে হাতে তিনি অস্ত্র ধরতে হিমশিম খেতেন!
.
১৯৩৯ সালে তিনি যখন হাঙ্গেরীর চ্যাম্পিয়নশীপে ফিরে এসেছিলেন বাম হাত নিয়ে তখন সবাই আবেগে ভেঙ্গে পড়েন এবং বললেন, মিঃ কারোলি আমাদেরকে অনুপ্রেরণা দিতে আসার জন্য ধন্যবাদ!
.
তখন কারোলি বললেন, আমি এখানে অনুপ্রেরণা দিতে আসিনি তোমাদের সাথে প্রতিযোগিতা করতে এসেছি এবং তিনি সেদিন বিজয়ী হয়েছিলেন!
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ এবং ১৯৪৪ সালের অলম্পিক প্রতিযোগিতা হয়নি যার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন!
.
অবশেষে আসলো সে মাহেন্দ্রক্ষণ ১৯৪৮ সালের অলম্পিক প্রতিযোগিতা যেখানে পৃথিবীর সেরা সেরা প্রতিযোগীর সাথে বাম হাত নিয়ে হাজির মিঃ কারোলি এবং বিজয় পতাকা ছিনিয়ে নিয়ে ঘরে ফিরলেন! ১৯৫২ সালের অলম্পিকে বিজয় মুকুট চিনিয়ে নিয়ে অলম্পিকগুলো স্মরণীয় করে রাখলেন!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×