somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাব

২৩ শে জুন, ২০১৭ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পলাশী যুদ্ধের সময় নবাব সিরাজদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলেন তখন চারপাশে এতো বাঙ্গালী দর্শক ছিলো যে তারা যদি প্রত্যেকে একটি পাথর ছুঁড়ে মারতো তাহলে ব্রিটিশরা ঘাসের সাথে মিশে যেতো!
.
এই কথাটি বলেছিলেন ব্রিটিশ লর্ড ক্লাইভ বাঙ্গালীদের জ্ঞানের সীমাবদ্ধতা বুঝানোর জন্য!
.
আমাদের নিজেদের বাঘ দাবী করি কিন্তু বাঘ যখন বুঝে না সে বাঘ তখন কি হয় তা আমি পূর্বে আমার একটি লেখায় বলেছিলাম কৌতুক আকারে, গুগুলে আবদুর রব শরীফ সার্চ দিয়ে পড়ে নিতে পারেন!
.
তো একবার এক বাঘের খুব ক্ষিদে পেয়েছিলো তারপর অনেক কষ্টে একটি শিয়ালকে কাছে পেলো ! শিয়ালকে আক্রমণ করে খেতে যাবে এমন মুহূর্তে শিয়াল বললো আমি হলাম এই বনের রাজা কারণ বনের সব পশু পাখিরা আমাকে দেখে ভয় করে! বিশ্বাস না হলে আমার পিছনে পিছনে আসো! বাঘ শেয়ালের পিছনে পিছনে আসতে লাগলো এবং সত্যি সত্যি পশু পাখিরা ভয়ে পালাতে লাগলো!
.
সত্যি বলতে কি সবাই বাঘকে দেখে পালাতে লাগলো বাঘ সেটি বুঝতে পারলো না!
.
সমস্যা হলো আমরা বর্তমান অতীত কিছুটা বুঝতে পারলেও ভবিষ্যত পৃথিবীতে কি হতে পারে তা বুঝতে পারি না! বুঝার চেষ্টা করি না! না বুঝে পড়তে থাকি! মাশাল্লাহ বলতে ও থাকি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে আমাদের ইসলাম ধর্ম পড়াতেন রফিক স্যার! তিনি প্রায় সময় একটি উদাহরণ দিতেন!
.
এক ছেলের বাবা আরব দেশ থেকে আরবীতে লিখে চিঠি পাঠিয়েছে! ছেলে আরবী পড়তে পারে সুতরাং বাবার চিঠি প্রতিদিন একবার পড়ে চুম্মা দিয়ে আলমারির উপর রেখে দেয়!
.
এভাবে সে প্রতিদিন একই কাজ করে!
.
তো একদিন বাবা বিদেশ থেকে দেশে এসে ছেলের উপর পছন্ড রেগে গেছে! তোকে না বললাম আমাকে এয়ার ফোর্ট থেকে রিসিভ করে আনতে! তুই আমার চিঠি খুলেও দেখলি না!
.
ছেলে বললো, বাবা আমি প্রতিদিন তোমার চিঠি খুলেছি! পড়েছি! চুম্মা দিয়ে যত্ন করে আলমারির উপর রেখেছি! আর তুমি বলো, আমি তোমার চিঠি খুলে দেখিনি!
.
মূল কথা ছেলে আরবি পড়তে পারলেও বুঝতে পারে না!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ রাত ১২:০৪
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×