somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওড়না

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন দেখলাম ইজি বাইকে তোমার চুল বাতাসে উড়ছে! ওড়না দুলছে! আবদুর রব শরীফের বুকটা চ্যাত করে উঠলো কারণটা তুমি যা ভাবছো তা না বরং তোমার আসন্ন দূর্ঘটনার সম্ভবনা দেখে!
.
তুমি কি জানো?
.
২০১৭ সালে সুন্দরবনে নির্মিত ইত্যাদি অনুষ্ঠানে ব্যাটারি চালিত ইজি বাইকের নির্মাণ ত্রুটি সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়া হয়েছিলো তাতে দেখানো হয়েছে কিভাবে ইজি বাইকের পিছনের দুই সারিতে বসে যাতায়তের সময় গলায় ওড়না পেঁচিয়ে মেয়েদের মৃত্যু হয় এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেন!
.
ইজি বাইকের চালকের পিছনে দুটি আসন থাকে যেখানে দুই জন করে মুখোমুখি চারজন বসা যায়! পিছনের আসনে যাত্রীদের পিছনে একটি খালি যায়গা আছে যা অবমুক্ত করা থাকে! সাধারণত মেয়েদের ওড়না খুব সহজে তার নিচে দিয়ে ঢুকে যায় এবং এক পর্যায়ে অসাবধানতাবশন তা ইঞ্জিন স্পর্শ করে এবং পেঁচিয়ে গিয়ে গলায় ফাঁস পড়ে ঠিক তখনি বাঁচার জন্য চিৎকার করার শক্তিটুকু হারিয়ে যায়!
.
বাংলাদেশ পক্ষাঘাত প্রতিষ্ঠান সি.আর.পি'র এক জরিপে দেখা গিয়েছে এই পর্যন্ত এই ধরণের দুর্ঘটনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৭ জন রোগী যাদের সবাই নারী! কারণ একটাই তা হলো ওড়না!
.
বরিশালের মারিয়া থেকে শুরু করে কালিয়াপুরের সীমা হয়ে কখন যে আপনিও এমন দূর্ঘটনার স্বীকার হন তা কেউ জানে না! অথচ একটু অসচেতনতা সারা জীবনের কান্না!
.
শুধু তা না ২০১৫ সালে রাজশাহী মহানগরের আরডিএ মার্কেটের সামনে ব্যাটারিচালিত রিকশার চাকার সঙ্গে গলার ওড়নাপেঁচিয়ে ময়ুরী খাতুন নামের এক শিশু মারা যায়!
.
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ময়মনসিংহের হালুয়াঘাটে ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে মেরিনা নামক এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিলো!
.
নোয়াখালীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে ২০১৭ সালের এপ্রিল মাসে নাজমুন নাহার রাহা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিলো!
.
২০১৭ সালের মে মাসে আলমডাঙ্গার মুন্সীগঞ্জ বাজারে ইজিবাইকের চাকায়ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ নিহত হয়েছিলো!
.
২০১৭ সালের জুন মাসে রাজধানীর দক্ষিণখান কোটবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়ে রিনা আক্তার নামে এক নারী মারা গেছেন!
.
তবুও কি তুমি তোমার ওড়নাটি গলায় না পেঁচিয়ে বরং বুক মুখ মাথায় পেঁচিয়ে রাখবে না?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×