এক লোক পথে একটা ডিম খুঁজে পেয়েছে! অফিসের ফাঁকে বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে গল্পটি বলে চা খেতে খেতে হাসছিলাম! নোয়াখালি অঞ্চলের গল্প!
.
গল্পটি দাদা/দাদীরা নাতীদের বলে বলে শিক্ষা দেয়!
.
খুঁজে পাওয়া ডিমটা হাতে নিয়ে সে চোখ বন্ধ করে চিন্তা করতেছে বাচ্চা ফুটাবে এমন মুরগীর নিচে ডিমটি দিয়ে বাচ্চা ফুটাবে!
.
বাচ্চা বড় হয়ে সে মুরগী আরো ডিম দিবে! তারপর সে ডিম থেকে আরো অনেক বাচ্চা হবে!
.
এভাবে করে একটি মুরগীর খামার দিবে! সেখান থেকে লাভ দিয়ে একটি গরু কিনবে!
.
গরু বাচ্চা দিবে! অতঃপর সে গরুর খামারের মালিক হবে!
.
সে গরুর খামারের লাভ দিয়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে মনোরম পরিবেশে একটি বাড়ি করবে! বাড়ি করার পর সে বিয়ে করবে! বিয়ে করার পর তার বাচ্চা কাচ্চা হবে!
.
তারপর সে একদিন অভিমান করবে! অভিমান করে ভাত খাবে না!
.
বউ এসে বলবে জাহাপানা ভাত খেয়ে নেন! না খেতে খেতে এই কয়দিন আপনি অনেক শুকিয়ে গেছেন!
.
তবুও সে ভাত খাবে না! এবার ছেলে মেয়ে এসে তাকে অনুরোধ করবে! সে তবুও খাবে না!
.
সোজা কথা নোয়াখালিকে বিভাগ না করা পর্যন্ত সে কিছু খাবে না!
.
সবাই অনুরোধ করে যাচ্ছে তো যাচ্ছে! অনুরোধের আসরে সে ক্রমান্বয়ে বিরক্ত অনুভব করছে!
.
এবার স্বয়ং প্রধানমন্ত্রী তার রাগ ভাঙ্গাতে আসবে! অতপর সে আবেগের চোটে দুই হাত দুই দিকে ঝাক্কি মেরে এমন জোরে ' আমি নোয়াখালিকে বিভাগ না করলে খামু না' বলেছে তাতে কল্পনার অবসান হয়ে হাতে থাকা ডিমটি মাটিতে পড়ে ভেঙ্গে খান খান হয়ে গেছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


