রংপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় সংসদে আক্ষেপ করে বলেছিলেন, 'মেডিকেলের সামনে ত্রিশটা অ্যাম্বুলেন্স এবং দালালরা দাঁড়িয়ে থাকে রোগী মারা গেলে কে পরিবহন করে নিয়ে যাবে সে তাগিদে! এমন কি তারা সিন্ডিকেট করে রোগীদের মুখের অক্সিজেন মাস্ক পর্যন্ত খুলে দেয় রোগীকে তাড়াতাড়ি মারার জন্য!'
.
হায়রে অ্যাম্বুলেন্স বাণিজ্য!!
.
তিনি আরো বলেছিলেন, পেটের রোগ নিয়ে গেলে হার্টের ডজন খানিক টেস্ট ধরিয়ে দিয়ে এবার ডাক্তাররা কমিশন খায়!
.
প্রশ্ন আসতে পারে মানুষ কেনো দেশ রেখে বিদেশ গিয়ে চিকিৎসা করায়? কারণ ডাক্তারদের উপর বিশ্বাস রাখতে পারে না বলে!
.
কেডিএস এক্সেসোরিজে আমার স্যার দেশে হার্টের ডাক্তার দেখিয়েছিলেন! ভালো নামকরা ডাক্তার! ডাক্তার কার্ডিলাক সাজেস্ট করলেন! স্যার মুড়ির মতো কার্ডিলাক খেয়েছেন এক বছর!
.
তো সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য স্যার ইন্ডিয়া গিয়ে আবিষ্কার করলেন হার্ট পুরোপুরি সুস্থ! বাংলাদেশী ডাক্তারের পূর্বের প্রেসক্রিপশন দেখে বিদেশী ডাক্তারের মাথায় হাত!
.
স্কুল কলেজে থাকাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়মিত যেতাম! ক্যান্সার নিয়ে গেলেও ডাক্তার জ্বর হয়েছে মনে করে প্যারাসিটামল দিতো! নাপা হিস্টাসিন প্যারাসিটামলের নাম রোগীদের পর্যন্ত মুখস্ত থাকতো!
.
তো বরাবর আমি ইংরেজীতে দুর্বল ছিলাম! বিদেশ থেকে আসা এক ভদ্রলোকের সাথে দেখা হলে তাকে প্রশ্ন করলাম, কিভাবে আমি ইংরেজী কথা বলতে পারবো?
.
সে বললো, পজেটিব কিছু বললে শুধু nice বলবেন এবং প্রশ্ন করলে ya ya বলবেন সে ভ্রু কুঁচকালে nono বলবেন!
.
ডাক্তারদেরও কি একই ধরণের শিক্ষা দেওয়া হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


