বিয়ে হচ্ছে সিগারেট টানার মতো বিষয়! বড় ভাই সিগারেট টানতে টানতে বলছে, ও আদরের ছোট ভাইরে এইসব নিকোটিন জাতীয় জিনিস কখনো ছুঁয়ে দেখবি না! ছুঁয়েছিস তো মরেছিস!
.
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু এবং অনেকগুলো ইমিডিয়েট বড় ভাই বিয়ে করেছে! বিয়ে নিয়ে কথা উঠলেই তারা এমন সব উপদেশ দেয় তা শুনে বিয়ে করবো না বলে মনস্থির করেছিলাম!
.
তাদের একজন মতে,
বিয়ে করেছিস তো মরেছিস! আহ্হা! আগে কি সুন্দর দিন কাটাইতাম!
.
বললাম, দিন তো ভালো কাটাইতেন জানি কিন্তু রাত কেমন কাটাইতেন তা তো ফেসেবুকের স্ট্যাটাসগুলো স্বাক্ষী হয়ে আছে!
.
স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে ওনারা বিয়ে কেনো করেছেন?
.
কেউ বলে সমাজ না করলে খারাপ বলবে! কেউ বলে বংশ রক্ষা! কেউ বলে বাসায় মা একা! কেউ বলে এটা! কেউ বলে সেটা! কেউ বলে ঐটা!
.
হার্ভার্ড হেলথ পাবলিকেশন আমেরিকাতে ১,২৭,৫৪৫ জন মানুষের উপর এক সমীক্ষা চালিয়ে দেখেছে যে, বিবাহিত পুরুষেরা, অবিবাহিত পুরুষদের চেয়ে বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে এবং বেশি দিন বাঁচে!
.
জাপানের বিজ্ঞানীরা মনে করেন বিবাহিতদের থেকে অবিবাহিতরা তিনগুন বেশী কার্ডিওভাসকুলার রোগে ভুগে!
.
বিবাহিত পুরুষদের সর্দি, কাশি, ফ্লু, মাইগ্রেনের ব্যাথা, হার্ট এটাক থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি কম থাকে!
.
আয়ু থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বেড়ে যায়!
.
এছাড়াও অল্প বয়সে বিয়ে করলে ছ্যাকা খাওয়ার সম্ভবনাও কম থাকে!
.
আজ যদি আমি আমার বাবার বয়সে বিয়ে করতাম তাহলে জীবনে এতোগুলো ছ্যাকা খেতে হতো না!
.
মোদ্দা কথা ছ্যাকা খাওয়ার চেয়ে বউয়ের জারি খাওয়া বেশ ভালো!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




