somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তেজিত

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকে বলে মানুষ নাকি দুই প্রকার! জীবিত এবং বিবাহিত! তো কেডিএস এক্সেসোরিজে আমার কলিগ দীমান ভাইয়ের এক ভাইকে বিয়ের পর তিনি জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি কি এখন জীবিত না বিবাহিত? তিনি উত্তর দিলেন, কোনটি না আমি এখন 'উত্তেজিত!'
.
ধর্ষণ বলেন কিংবা দূর্নীতি নিয়ে আসলে আমরা মন থেকে তেমন ভাবছি না আমরা মূলতো ইস্যু নিয়ে উত্তেজিত!
.
আজ এই ইস্যু নিয়ে উত্তেজিত তো কাল আরেক ইস্যু নিয়ে! যখন দেখি ইস্যু আর মার্কেটে খাবে না তখন আস্তে করে কেটে পড়ি!
.
পত্রিকাওয়ালা ভাবে এই ইস্যু নিয়ে ভাবলে তার পত্রিকার কাটতি কমে যাবে! টিভিওয়ালা ভাবে তার চ্যানেলের টিআরপি কমে যাবে! পোর্টাল এবং ব্লগওয়ালা ভাবে আগের মতো হিট আসবে না! ফেসবুকওয়ালা ভাবে লাইক আসবে না ইত্যাদি ইত্যাদি!
.
আমরা গোল্ডফিশের মতো! বিজ্ঞানীদের ধারণা গোল্ডফিশ তিন সেকেন্ডের বেশী কিছু মনে রাখতে পারে না! আর আমরা তিন দিনের বেশী কিছু মনে রাখতে চাই না!
.
বিখ্যাত রম্য লেখক ছিলেন মার্ক টোয়েন! তার সময়কালে আমেরিকার ট্রেনগুলো বাংলাদেশের মতো লেইট করতো! শিডিউল মিডিউলের ধার ধরতো না! তো একদিন মার্ক টোয়েন হাফ টিকেট কাটলেন! হাফ টিকেট মূলতো বাচ্চাদের জন্য! টিটি এসে জিজ্ঞেস করলো, হ্যালো বুড়ো, হাফ টিকেট কেনো? মার্ক টোয়েন বললেন, যখন ট্রেনে উঠেছিলাম তখন বাচ্চা ছিলাম! অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছি!
.
যে ইস্যুগুলো নিয়ে আজ আমরা উত্তেজিত সেগুলো অধিকাংশের বিচার কার্য দেখতে দেখতে আমরাও বাচ্চা থেকে বুড়ো হয়ে যাবো বুড়ো হয়ে যাচ্ছি!
.
মরনোত্তর নোবেল বিজয়ী থেকে শুরু করে বিভিন্ন পদক দেওয়া হয় মানে মরে যাওয়ার পর সম্মাননা দেখিয়ে! তেমনি আসামীদের মরনোত্তর মৃত্যুদন্ড দেওয়া এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে!
.
তবুও তো নাতী পুতী খনতিরা বলতে পারবে বিচার হয়েছে! দেশে বিচার হয়! কেউ আইনের বাহিরে নয়!
.
বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো! সব শেষে পুলিশ এসে বলবে! হ্যান্ডস আপ! কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×