একবার পুলিশ আমাকে এরেস্ট করেছিলো!
.
কাছে এসে কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি আবদুর রব রশীদ?
.
বললাম না আমি, আবদুর রব শরীফ!
.
পুলিশ বললো, গাড়িতে উঠেন! আপনাকেই খুঁজছি!
.
জগতে আবদুর রব শরীফ একজনি আছে! দ্বিতীয় আর কেউ নেই!
.
লেখক আহমদ ছফাকে একবার খালেদা জিয়া ফোন করেছিলো! সে ফোন রিসিভ করতে পারে নি!
.
পরবর্তীতে আহমদ ছফা ফোন ব্যাক করলেন! পিএস ফোন করে বললো, কে আপনি?
.
উত্তর এলো, আমি আহমদ ছফা!
.
পিএস বললো কোন আহমদ ছফা?
.
লেখক বললেন, বাল! বাংলাদেশে আহমদ ছফা কয়জন? একজন ই আছে বলে গালি দিয়ে ফোন কেটে দিয়েছিলেন!
.
তারপর খালেদা জিয়া আবার ফোন করলেন! তিনি ফোন ধরে বললেন, কি অশিক্ষিক মূর্খ পিএস রাখেন, আহমদ ছফা কে চিনে না!
.
খালেদা জিয়া বললেন, আমি নিজেই তো মূর্খ! আপনারা তো দলে আসেন না তাই!
.
একজন লেখককে এমন হওয়া উচিত! ওয়ান পিছ মেইড! সবাই তার কাছে আসবে তীর্থের কাকের মতো!
.
অনেকে আমাকে বলে, পুলিশ আপনাকে ধরে নিয়েছিলো কেনো?
.
ঐ যে বললাম, সবাই আপনার কাছে আসবে! তার মধ্যে পুলিশও পড়ে!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



