আমি কবিতা পছন্দ করি না,
.
কারণ কিছু বুড়ো কবিতাকে গলা টিপে হত্যা করেছে!
.
কবিতা এখন বন্দি কারাগারে...|
.
দুর্বাল বলে যদি আমি কবিতার সব নিয়ম ভাঙ্গি কি হবে?
.
যে ছন্দ যে কথা শুনতে ভালো লাগে তা ই কবিতা!
.
কবিরা আবার ছন্দেরও নিয়ম বানায় মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত টক্ষরবৃত্ত
.
ভাগ্যিস বুড়োরা বেঁচে নেই
.
বেঁচে থাকলে বলতো এন্ড্রোয়েড টাইপ রাইটিংয়ের যুগে খাতা কলমে না লিখলে কবিতা ই হবে না!
.
কবিতা হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না! হৃদয় ছুঁয়ে গেলে তা হয়ে যায় কবিতা কাব্য গান সাহিত্য!
.
ছক বাধা ধরা নিয়মে কি হৃদয় ছোঁয়ানো যায়?
.
কেনো আজ মানুষ কবিতা খায় না? কেনো কবিতা চলে না! কি দোষ করেছে কবিতারা?
.
কেনো কবিদের বগল তলে গন্ধ! চুল উষ্কখুষ্ক উঁকুনে ভরা! কেনো তাদের শুনতে হবে ক্ষেত! কে শিখিয়েছে এসব? কারা দায়ী শিল্পটির মৃত্যুর পিছনে?
.
কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
.
যার লেখনিতে হৃদয় তোলপাড় হবে! কখনো ভেঙ্গে ছুড়ে গুঁড়ো গুঁড়ো আঁটা ময়দা হয়ে সেখান থেকে রুটি হবে সে হলো কবি!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




