somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মউয়ের দোয়ান

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'খাবারে তৃপ্তি আর আড্ডায় সমান সমান' এটি ছিলো না ফেরার দেশে চলে যাওয়া মউয়ের দোয়ানের ডায়লগ!
.
কে এই মউ? কেনো তাকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এতো আলোচনা! একজন সামান্য দোকানদারের চলে যাওয়া কেনো হৃদয় গলিয়ে কান্না সৃষ্টি করে!!!
.
কারণ আছে,
.
মান্না দে'র যেমন কফি হাউজ ছিলো আমাদের তেমনি মউর দোকান ছিলো! সেখানেও সোনালি বিকেল হারিয়ে যায়! কবি কবি চেহারা কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে অমলরা বসে থাকে! কাগজের রিপোর্টার মঈদুলরাও রোজ ভীড় করে! একদিন সুজাতারা ওখান থেকে হারিয়ে গিয়ে সুখি হয়! কারো কারো ঠিকানা রমারয়ের মতো পাগলা গারদে হয়!
.
একদিন আমাদের সাত-আট সেশনের মতো অনেক সেশন বিদায় নেয়! কফি হাউজের মতো মউয়ের দোকানটা কেবলি পড়ে থাকে! সেখানে নতুন সেশন আসে! আবার আড্ডা জমে! ল্লা ল্লা ল্লা স্বরে গান উঠে....!
.
হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে যখন চোখে ভেসে আসে সেই মউয়ের দোয়ানের মউ আর নেই তখন চোখ টলমল করে উঠে! অফিসের চেয়ারে বসে থাকা মন দৌড়ে মউয়ের দোকানে চলে আসে! একটি টিস্যু ডাস্ট বক্সে নিক্ষেপ হয়!
.
পুরনো ফোল্ডার খুঁজে বের হয়ে আসে মউয়ের সাথে তোলা দুই একটি ছবি! আপলোড চলে সাথে নির্বাক অনুভূতিগুলোর ডাউনলোড!
.
কতটুকু ভালবাসা থাকলে বাংলা অনুষদে পরীক্ষায় মউয়ের দোয়ান নিয়ে দশ নম্বরের একটি কবিতা লিখতে বলা হয় শিক্ষার্থীদের?
.
ঠিক গুরা মিয়ে সওদাগর মউয়ের জানাজার পর মউকে নিয়ে যখন এই লেখাটি লিখছিলাম তখনি খবর পেলাম তার স্ত্রীও জানাজার একটু পর ইন্তেকাল করেছেন!
.
যে মউয়ের শোক পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভুলতে পারেনি একজন স্ত্রী কিভাবে ভুলবে?
.
আবারো কোলাহল হবে! শাটল আসবে! শাটল যাবে! সেশন আসবে! সেশন যাবে! আড্ডা হবে! গান হবে! কবিতারা আসবে! মিটিং হবে! মিছিল হবে! তবুও সবকিছুর মধ্যে একটি শূন্যতা তৈরী হবে! শূন্য ঘিরে ধরবে....!
.
তবুও অজানা জগতে সুখে থাকবে পুরনো ভালবাসার মানুষগুলো এই আশায় বুক ভরে উঠবে! শোক সুখে পরিণত হবে! তাই যেনো হয়!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×