somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শালার গল্প

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অক্সিজেনে এক সিএনজি চালককে বললাম, ধুর শালা! রেট ভাড়াতো ত্রিশ টাকা! চল্লিশ টাকা চাস্ কেনো? সে বললো, শালা বলেই তো দুলাভাই থেকে দশ টাকা বেশী দাবী করছি!
.
জগতে কতজনকে শালা ডেকেছি কেউ দুলাভাই বলে রিপ্লে দিলো না! উল্টো মার মার কাট কাট স্বরে বললো, তোর এতো বড় সাহস! তুই আমাকে শালা ডেকেছিস! আজ তোর একদিন তো আমার একদিন!
.
কাঁদো কাঁদো স্বরে তাদের কত বার অপলক নয়নে বুঝানোর চেষ্টা করেছি, এমন দুলাভাই কোথাও খুঁজে পাবে নাকো তুমি! সকল দুলাভাইয়ের থেকে সেরা সে যে তোমার বোনকে মনে করে অনেক দামী!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় এক মেয়ের উপর ক্রাশ খেয়ে অর্থনীতির অনুমিত শর্তের মতো ধরে নিয়েছিলাম সে আমার বউ! তারপর একদিন তার ভাইকে রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম, কিরে শালা কেমন আছিস? এরপর বাকীটা ইতিহাস!
.
শালার আমি তো অবাক!
.
কেনো শালারা দুলাভাইয়ের উপর এমন চেইত্তা থাকে জানেন? কারণ তারা ভালো করে জানে বিয়ের পর দুলাভাইয়েরা শালী চাই শালা চাই না!
.
হঠাৎ করে এক রিস্কা চালক সাহেবের বউকে আপা বলে জড়িয়ে ধরলো! মেয়েটির হাজবেন্ড আবারো চিৎকার করে বলতে লাগলো, এই শালা ছাড়! কি আবেগ ঘন মুহূর্ত!
.
মনে আছে একবার চান্দু বলেছিলো, হিন্দী সিরিয়াল দেখতে দেখতে মেয়েদের বাংলা জ্ঞান কমে গেছে! তা না হলে কি আর 'দেবর চান্দু' বলে গালি না দিয়ে 'শালা চান্দু' বলে গালি দেয়?
.
লেখাটি পড়ে এতক্ষণে আপনি হয়তো আমাকে শালা ডাকা শুরু করেছেন!
.
আসলে বেপার হলো শালাদের নিয়ে কেউ লেখে না সবাই শালী নিয়ে ব্যস্ত!
.
বিয়ের পর বউ কথায় কথায় মানে কি? মানে কি? করে! চুপ করে বসে থাকার মানে কি! লেট করে ফেরার মানে কি? অফিসের মেয়ে কলিগ বার বার ফোন করার মানে কি? তাকে বললাম, সব কিছুর মানে খুঁজতে নেই! যত জন এই জীবনে আমাকে শালা ডেকেছে তার মানে খুঁজতে গেলে আমি জাতীয় দুলাভাই হয়ে যেতাম!
.
লোকে বলে শালী ছাড়া বিয়ে করবে না কিন্তু এক রংধনুর সাথে পরিচয় হয়েছিলো সে বললো শালা ছাড়া বিয়ে করবে না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে একটা জনপ্রিয় গান শুনেছিলাম,
আমার শালা ও নাই শালী ও নাই , কে ডাকিবে মোরে দুলাভাই!
.
গান শুনে পাশে বসে ভাবছিলাম,
কি চাঁদ কপাল আমার! সব সম্পত্তির মালিক আমি একাই! :p
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×