somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুডু

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় সন্দীপে লুডু খেলায় কাটা গুটি চুরি করে বার বার উঠানোর পরও খেলায় হেরে যেতাম! আমাকে খেলায় নেওয়ার আগে শপথ করানো হতো যে চুরি করবি না ভাই! চুরি করলে আর খেলুম না!
.
কখনো চার উঠার পরও পাঁচ উঠেছে বলে একঘর আগিয়ে গুটি স্টারে রাখতাম! তারপর দেখলাম লুডুতে পোক(১) উঠলো! বাধ্য হয়ে স্টারের সামনের ঘরে দিলাম ভেবে ভালো লাগছিলো আমি নিরাপদ! বিরোধি দলের আশে পাশে কোন গুটি নেই কিন্তু কে জানতো পরের মাইরে দুই ছক্কা প্লাস তিন উঠে আমার গুটি কেটে যাবে!
.
তারচেয়ে বড় কথা একবার আমি, সুমন, স্যার এবং আরেকজন মিলে খেলতে বসলাম! এই প্রথম সবার আগে আমার একটি বাদে সব গুটি পেকে গেছে তখনো ওদের চার পাঁচটি গুটি কাঁচা! আমার দরকার শুধু পোক(১)! জীবনে প্রথম লুডু চ্যাম্পিয়নশীপ অর্জন করতে যাচ্ছি কিন্তু কোন রকমেই এক উঠে না! এদিকে আমার এক উঠতে উঠতে ওদের সব গুটি পেকে গেছে!
.
ছক্কা উঠার জন্য লুডুর বিপরীত সাইড উপরে রেখে আস্তে করে ঘরে নিক্ষেপ করার পর দেখি সেটি দুই তিন উল্টানি দিয়ে চার উঠে বসে আছে!
.
লুডু খেলায় কাঁচা গুটি ঘরে উঠাতে হলে ছক্কা উঠা লাগে! এমনও হয়েছে এক ছক্কা দুই ছক্কা করে ওদের সব ঘুটি ঘরে উঠে পেকে যেতে লাগলো কিন্তু আমার ছক্কা ই উঠে না! কোন উপায়ন্তর না পেয়ে নিরব দর্শকের মতো আমি তাদের খেলা উপভোগ করতে লাগলাম!
.
তারপর থেকে লুডু খেলা বাদ দিয়ে সাপ খেলা আরম্ভ করলাম! ওখানে দেখি সবার আগে আমি নব্বইয়ের ঘরে চলে গেলেও সাতানব্বইয়ে গিয়ে সাপের মুখে পড়ি বারবার! গুরু এ কেমন লীলা!
.
সম্প্রতি গেম ডেভেলপমেন্ট কোম্পানি ‘ট্যাপস্টার ইন্টারেক্টিভ সফটওয়্যার লিমিটেড নিয়ে এলো ‘লুডু ফ্রেন্ডস’ সেটা নাকি এক জেলার লোকেরা অন্য জেলার লোকের সাথেও খেলতে পারে!
.
সবকিছু ভার্চুয়াল হয়ে যাচ্ছে! দেখলাম লুডু গেমসটি জনপ্রিয়তাও পাচ্ছে ঠিক যেমনি জাপানে জনপ্রিয় হচ্ছে হিকারি নামক কৃত্রিম স্ত্রী!
.
লুডু মূলতো খেলা ছিলো না এটি ছিলো বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন বন্ধুদের একটি মিলন মেলা! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি পরিবারের কথা জানি যারা অবসর সময়ে বউ জামাই শ্বশুর শাশুড়ি মিলে লুডু খেলে! খুনসুটি হয়! পারিবারিক বন্ধন দৃঢ় হয়!
.
কিন্তু সেদিন দেখলাম এক বন্ধু এন্ড্রোয়েডে লুডু খেলছে কিন্তু তাদের ঘরে পড়ে থাকা লুডুর ঘরটি ধূলোময়! সেখানে সালমান শাহের চোখ আর মৌসুমীর ঠোঁট বরাবর উইপোকা কেটে রেখেছে! ওমর সানির চুলগুলো বেরসিক উইপোকা একটাও রাখেনি!
.
তেমনি কিছু ভার্চুয়াল উইপোকা আমাদের সম্পর্ক সংস্কৃতিগুলো তিলে তিলে খেয়ে নিঃশেষ করে দিচ্ছে!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×