somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক কাপ চা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি হতাশার মোড় আছে তার বিপরীত দিকে বসে মেয়েটি বলেছিলো,
.
বিয়ের পর আমাদের বালিশ হবে একটা! আমি রেগেমেগে গজগজ করতে করতে বললাম, তুমি কি মনে করো আমি তখনো বেকার থাকবো! ব্লা ব্লা! তারচেয়ে বরং আমাদের একটি বালিশ ফ্যাক্টরি হবে!
.
মেয়েটি বললো, না আমাদের একটি ইইই বালিশ থাকবে!
.
আরে না! কি যে বলো তুমি! আমার মাথার নিচে দুটি! তোমার মাথার নিচে দুটি! দুই রানের ছিপায় একটি কোল বালিশ! ডানে বালিশ! বামে বালিশ! পুরো ঘরটি বালিশময় থাকবে! শুধু একবার চাকরিটা হোক.....!
.
মেয়েটি বললো, আরে দূর বোকা! আমাদের একটি বালিশে দুটি মাথা থাকবে!
.
তারপর আরো কিছু বেপার আছে,
.
একটি চায়ের কাপ থাকবে! এক কাপ চা আনমনা বিকেলে দুইজন চুমুক দিয়ে দিয়ে চা পান করবো!
.
আচ্ছা ঠিক আছে,
.
তবে আমাদের টুথব্রাশও কি একটা থাকবে?
.
ইয়ার্কি করবে না বলে মেয়েটি বললো আমি সিরিয়াস!
.
ওক্কে আমিও সিরিয়াস! টুথপেস্ট একটাই থাকবে....!
.
কখনো ভাবিনি আমরা একদিন একলা থাকবো! রঙ্গিনস্বপ্নগুলো সব ফিকে হয়ে যাবে! এমনি হয় হতাশার মোড়ের গল্পগুলো!
.
তারপর দ্বিতীয় গল্পটির সূচনা,
.
প্রথম গল্পের নায়িকার ডায়লগগুলো আরেকটি মেয়েকে বললাম,
.
তুমি যদি কখনো আমাকে বিয়ে করো আমাদের বালিশ একটা হবে!
.
মেয়েটি বললো, জানি অর্থনীতির ছেলেরা কিপ্টে হয় এতো কিপ্টে হয় জানতাম না! তাই বলে একটি বালিশ!
.
বললাম না! একটি বালিশে দুটি মাথা থাকবে!
.
ওয়াও তুমি তো অনেক রোমান্টিক!
.
আরো কথা আছে, একটি চায়ের কাপে দুই জনে চুমুক দিয়ে কোন এক আনমনা বিকেলে চা পান করবো!
.
ওয়াও!!! ওয়াও!!!
.
মেয়েটি এবার ইয়ার্কি করে বললো, আচ্ছা তাহলে কি তুমি বিয়ের পর আমাকে শুধু একটি কিস্ ই করবে!
.
বললাম, তারচেয়ে বরং প্রতি মুহুর্তে একটি......!
.
কোন এক অচেনা কারণে দ্বিতীয় গল্পের এখানে সমাপ্তি
.
বিয়ের পর তৃতীয় এক গল্পের সূচনা,
.
থালাবাসন থেকে শুরু করে হালের হারফিক সব গিফট আসলো! মজার বেপার হলো দুই জন দুটি কাপও গিফটা করলো! একটি একটি করে দুটি কাপ! বুঝতে বাকী রইলো না!
.
তো কি হয়েছে, স্বামী স্ত্রী মিলে কোন এক আনমনা বিকেলে সেই দুটি কাপে দুই কাপ চা উপভোগ করছি! আপনাদেরও দাওয়াত রইলো! :p
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত ও সুপ্ত কি আওয়ামী লীগকে লুপ্ত করতে পারবে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১:৫২



গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×